ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ আশেপাশের এলাকায় রোববার (৫ অক্টোবর) দুপুরের দিকে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকের আকাশ ঢাকার ওপর আংশিক মেঘলা থাকতে পারে।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার তাপমাত্রা দিনের প্রথম দিকে সামান্য বৃদ্ধি পেতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার হতে পারে।
শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।
আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী-
রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ: অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা।
ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ: অনেক জায়গায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস।
Aminur / Aminur
প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ারের সাক্ষাৎ
জাপানগামী বিমানের ফ্লাইটে তাজা ফল ও মাংস বহন নিষিদ্ধ
দুদকের নতুন মহাপরিচালক মোহাম্মদ মোরশেদ আলম
রোহিঙ্গা প্রত্যাবাসন-জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি
সাবেক আইজিপি বেনজীরের দুর্নীতির মামলায় আরও ৫ জনের সাক্ষ্য
জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: তারেক রহমান
ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের দায়িত্ব ৫০ শতাংশ-নাগরিকদের ৫০ শতাংশ
'এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ'
ভূমি অটোমেশনে ৩৬২ কোটি টাকার পরামর্শক সেবা কিনবে সরকার
ঢাকায় ২৪ ঘণ্টায় ২ হাজার ৫১৮ মামলা, রেকার ৩৭৬ গাড়ি