চিংড়ি দিয়ে শাপলা রান্নার রেসিপি জেনে নিন
শাপলা ফুল দেখতে যেমন সুন্দর, এর ডাঁটাও তেমনই সুস্বাদু। শাপলার ডাঁটা দিয়ে তৈরি করা যায় সুস্বাদু সব খাবার। বিশেষ করে চিংড়ি দিয়ে শাপলার তরকারি বেশ জনপ্রিয় একটি পদ। শাপলার এই পদ থাকলে একথালা গরম ভাত নিমিষেই ফুরিয়ে যাবে। এটি তৈরি করার পদ্ধতিও বেশ সহজ। চলুন তবে জেনে নেওয়া যাক চিংড়ি দিয়ে শাপলা রান্নার রেসিপি-
তৈরি করতে যা লাগবে
শাপলা- ১ আঁটি
চিংড়ি- পরিমাণমতো
হলুদের গুঁড়া- ১/২ চা চামচ
মরিচের গুঁড়া- ১/২ চা চামচ
পেঁয়াজ- ২টি
কাঁচা মরিচ- ৪-৫টি
তেল- ২ টেবিল চামচ
লবণ- স্বাদমতো।
যেভাবে তৈরি করবেন
শাপলা কেটে ধুয়ে নিন। এবার চুলায় একটি পাত্রে পানি ফুটতে দিন। ফুটে উঠলে তাতে কেটে রাখার শাপলাগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন। বেশি সময় ধরে ফোটাবেন না, তাতে শাপলা বেশি সেদ্ধ হয়ে যাবে। এরপর নামিয়ে পানি ভালোভাবে ছেকে নিন।
কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিন। কিছুটা ভাজা ভাজা হয়ে এলে তাতে চিংড়ি যোগ করুন। এরপর একে একে অন্যান্য মসলা যোগ করে সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে তাতে আগে থেকে সেদ্ধ করে রাখা শাপলা দিয়ে দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করে সামান্য পানি যোগ করে ঢেকে দিন।
মিনিট পাঁচেক পরে ঢাকনা তুলে নেড়েচেড়ে দিন। আরও দুই-তিন মিনিট রান্না করে ঝোল টেনে মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিন। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
Aminur / Aminur
পায়খানা চেপে রাখলে শরীরে যা ঘটে
শিশুর স্বাভাবিক আচরণ বাবা-মায়ের কাছে কেন বিরক্তিকর মনে হয়?
বর্ষাকালে মাশরুম খাওয়া নিরাপদ?
মধু খেলে কি কাশি ভালো হয়?
ওজন কমানোর যাত্রায় লটকন হতে পারে আপনার সঙ্গী
স্বাদে অনন্য, পুষ্টিগুণেও ভরপুর জাম
অবিরাম নোটিফিকেশন যেভাবে আপনাকে ক্লান্ত করে রাখে
স্প্রে সানস্ক্রিনের সুবিধা
যেসব ভিটামিনের অভাবে নাক দিয়ে রক্ত পড়তে পারে
পানিশূন্যতা দূর করতে পানির সঙ্গে যা মেশাবেন
প্রতিদিন কয়টি আম খাওয়া ভালো
মাংসের পুর দিয়ে বাঁধাকপির রোল তৈরির রেসিপি