শুটিং করেও বাংলাদেশি সিনেমায় নেই সানি লিওন!
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও আইটেম গার্ল সানি লিওন বাংলাদেশের সিনেমায় অভিনয় করেছেন, এ খবর অনেক আগেই জানা গেছে। শাপলা মিডিয়া প্রযোজিত ‘বিক্ষোভ’ সিনেমার একটি গানে কোমর দুলিয়েছেন তিনি। দেশের সিনেমায় বলিউডের সানির উপস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটিতে দেখা যাচ্ছে না আবেদনময়ী এ অভিনেত্রীকে।
জানা গেছে, ‘বিক্ষোভ’ সিনেমা থেকে সানি লিওন অভিনীত গানটি বাদ দেয়া হয়েছে। গত সপ্তাহে সেন্সর বোর্ডে সিনেমাটি জমা দেয়া হয়। তবে জমা দেয়া অংশে নেই সানির গানটি।
এ বিষয়ে সিনেমাটির পরিচালক শামীম আহমেদ রনি জানানন, ওই সময় হুট করেই সানি লিওনের শিডিউলটা পেয়েছিলাম আমরা। তখন শুটিং না করলে একসঙ্গে রাহুল দেবকেও পাওয়া যেত না। ফলে তাড়াহুড়োর মধ্যে অনুমতি নেয়ার সময় পাইনি আমরা। ভেবেছিলাম পরে বাংলাদেশে ফিরে অনুমতির বিষয়টি ঠিকঠাক করে নেব। কিন্তু তা আর সম্ভব হয়নি। এ কারণে সরকারের নিয়ম মেনে সিনেমা থেকে সানি লিওনের অংশটি বাদ দিয়েছি।
অবশ্য সিনেমা ও সানিপ্রেমীদের একেবারে আশাহত হওয়ার প্রয়োজন নেই। কেননা, পরবর্তী আরেকটি বাংলা সিনেমায় থাকছে এই আইটেম গান। শামীম আহমেদ রনি জানান, শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল কলকাতায় একটি সিনেমা প্রযোজনা করছে, যেখানে অভিনয় করবেন অঙ্কুশ হাজরা। ওই সিনেমাতেই রাখা হবে সানির গানটি।
উল্লেখ্য, ‘বিক্ষোভ’ সিনেমায় অভিনয় করেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের ছেলে শান্ত খান।
জামান / জামান
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত