ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বাড়িভাড়া ও চিকিৎসাভাতা বাড়ানোর দাবি

আজ থেকে শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি, আসতে পারে কর্মবিরতির ঘোষণা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-১০-২০২৫ সকাল ৯:১৮

সরকার ঘোষিত বাড়িভাড়া ভাতা বৃদ্ধিকে ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীরা। এ দাবিতে তারা আজ রোববার থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছেন।
আন্দোলনকারী শিক্ষক নেতারা জানিয়েছেন, আজকের কর্মসূচি থেকেই সারাদেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে টানা কর্মবিরতির ঘোষণা আসতে পারে।
শিক্ষক সংগঠনের নেতারা বলেন, সরকারের প্রজ্ঞাপনে প্রস্তাবিত মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসংক্রান্ত দাবি এখনো পূরণ হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী সমকালকে বলেন, সরকার যে ৫০০ টাকা বাড়িভাড়া বাড়িয়েছে, তা শিক্ষকদের সঙ্গে একপ্রকার পরিহাস। বর্তমান বাজারদরে এই টাকায় একদিনের বাজারও হয় না। আমরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি এবং মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকায় উন্নীত করার দাবি জানাচ্ছি।
তিনি আরও জানান, সারাদেশ থেকে শিক্ষকরা ইতোমধ্যে ঢাকায় এসে অবস্থান নিচ্ছেন। যদি এর মধ্যে সরকারের পক্ষ থেকে নতুন কোনো প্রজ্ঞাপন জারি না হয়, তবে রোববারের সমাবেশ থেকেই লাগাতার অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি শুরু হবে।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট প্রেস ক্লাবের সামনে থেকে সংগঠনটি বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং সর্বজনীন বদলি চালুর দাবি জানিয়েছিল। পরবর্তীতে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস কর্মবিরতি, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি, বিভাগীয় শহরে শিক্ষক সম্মেলন এবং ১২ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

 

Aminur / Aminur

ছিনতাইয়ের সময় পথচারীকে ছুরিকাঘাত, আহত অবস্থায় ছিনতাইকারীকে মারধর

নিপীড়ন-নির্যাতনেও মাথা তুলে দাঁড়িয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী

নিরপেক্ষ, সুশৃঙ্খল, সাশ্রয়ী ও সৎ অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে হবে

সরকার ব্যাংকে কোনো রাজনৈতিক ব্যক্তিকে পরিচালক হিসেবে নিয়োগ দিচ্ছে না

গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন নয়, নতুন করে চুক্তি চায় বাংলাদেশ

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় : জহির উদ্দিন স্বপন

ক্যান্টনমেন্ট থানার নতুন ওসিসহ তিন পরিদর্শককে বদলি

রাস্তার পাশে পলিথিনে নবজাতক, ৯৯৯-এ ফোনে উদ্ধার

বৈশ্বিক অর্থনীতিতে ব্লু ইকোনমির পূর্ণ সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান

জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গার্মেন্টসকর্মী নিহত

টানেল সড়কের অধিগ্রহণ করা ৩৫০ বছরের পুরোনো মসজিদ পুনর্নির্মাণের নির্দেশ