দেশব্যাপী মোবাইল কোর্ট অভিযান: নিষিদ্ধ পলিথিন, অবৈধ ইটভাটা ও হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে আজ (রবিবার) দেশের বিভিন্ন জেলায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে একযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।
নাটোর জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে বগুড়া হতে রাজশাহীগামী জেরিন পরিবহনের একটি বাস থেকে আনুমানিক ২০০ কেজি সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এ সময় মোবাইল কোর্টে ১টি মামলায় ২ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। নাটোর সদর থানা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক অবৈধ ইটভাটা বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেন। চণ্ডিহারা এলাকায় অবস্থিত মেসার্স এলাহী বক্স ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৯ অনুযায়ী ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ইটভাটা মালিককে পরিবেশবান্ধব ব্লক ইট বা FAL-G ইট উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়।
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন এর নেতৃত্বে দুটি পৃথক মোবাইল কোর্ট পরিচালিত হয়। প্রথম অভিযানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহনের অবৈধ হাইড্রোলিক হর্ন বিরোধী অভিযানে ৪টি হর্ন জব্দ ও ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দ্বিতীয় অভিযানে আমিরাবাদ স্কুল রোড এলাকায় আবদুল কাদেরের পলিথিন গোডাউন থেকে ৬১০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং মালিক মোঃ আবদুল কাদেরকে ১৫ দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম এর পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল।
নওগাঁ জেলায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ১৭ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ ও ১টি মামলায় ১বহাজার টাকা জরিমানা আদায় করা হয়।খুলনা জেলায় দুটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। প্রথমটিতে, পূজাখোলা-বয়রা এলাকায় ক্ষতিকর কালো ধোঁয়া নিঃসরণের দায়ে একটি যানবাহনকে ১ভহাজার টাকা জরিমানা করা হয়। দ্বিতীয় অভিযানে "শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প"-এর আওতায় ৯টি গাড়ি থেকে ১৯টি হাইড্রোলিক হর্ন জব্দ এবং ৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। উভয় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণ রোধে পলিথিন, অবৈধ ইটভাটা, কালো ধোঁয়া ও হাইড্রোলিক হর্নবিরোধী অভিযান সারাদেশে নিয়মিতভাবে চলবে।
এমএসএম / এমএসএম
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা
পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর
মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে
প্রশিক্ষণ শেষ নয়, দক্ষতাকে কর্মসংস্থানে রূপ দিতে হবে
ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু
তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
গোপালগঞ্জের নিরাপত্তায় ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন
হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবায়েদ
প্রতিশ্রুতি নয়, বাস্তব পরিবর্তন-পরিমাপযোগ্য ফলাফল দেখতে চায় জনগণ
বিচারকদের যাতায়াতের সুবিধার্থে মাইক্রোবাস বিতরণ কার্যক্রম উদ্বোধন
সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা