প্রকল্পের নির্মাণ কাজে নয়-ছয়ের সুযোগ নেই : সেতুমন্ত্রী
শতভাগ স্বচ্ছতার সঙ্গে সব প্রকল্পের নির্মাণকাজ শেষ করা হবে। এতে কোনো নয়-ছয় করার সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে (DAEEP) নির্মাণ প্রকল্পের পরীক্ষামূলক পাইল বোরিং কাজের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
এর আগে শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তুরাগ থানার ধউর এলাকায় সবুজ নিশান উড়িয়ে পাইল বোরিং কাজের সূচনা করেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, এই প্রকল্পের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন। এখানে কোনো ধরনের নয়-ছয়ের সুযোগ নেই।
তিনি আরও বলেন, আমাদের অর্থায়নের কোনো সমস্যা নেই। আগামী দুই সপ্তাহের মধ্যে এ প্রকল্পের জন্য ঋণচুক্তি সম্পন্ন হবে। এখানে সড়কটি এমনই থাকবে। কারণ অনেক মানুষ বিকল্প পথ হিসেবে এই সড়ক ব্যবহার করে। মানুষের যেন ভোগান্তি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
সেতুমন্ত্রী বলেন, এ প্রকল্পের মোট ব্যয় ১৬ হাজার ৯০১ দশমিক ৩২ কোটি টাকা। যার মধ্যে বাংলাদেশ সরকার বহন করবে ৫ হাজার ৯৫১ দশমিক ৪২ কোটি টাকা এবং চীন সরকার (G2G) বহন করবে ১০ হাজার ৯৪৯ দশমিক ৯১ কোটি টাকা।
চারলেন বিশিষ্ট এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য হবে ২৪ কিলোমিটার। এয়ারপোর্ট-আব্দুল্লাহপুর-ধউর-বড় আশুলিয়া-জিরাবো-বাইপাইল হয়ে ঢাকা ইপিজেড গিয়ে শেষ হবে। এর সঙ্গে র্যাম্প হবে ১০ দশমিক ৮৪ কিলোমিটার, নবীনগরে ১ দশমিক ৯১৫ কিলোমিটার ফ্লাইওভার, চার লেনের ২ দশমিক ৭২ কিলোমিটার সেতু ও ১৮ কিলোমিটার ড্রেন। ২০২৬ সালের জুনে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষ হবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মো. শাহাবুদ্দিন খান, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিনসহ আরও অনেকে।
জামান / জামান
জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
পূজার ছুটিতে প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত রিচার্জের অনুরোধ ডেসকোর
শুরু হচ্ছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে চিঠি
ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার
ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত