ইয়েমেনে সংঘর্ষে হুথি বিদ্রোহীসহ নিহত ১৪০
ইয়েমেনে সরকারি বাহিনী এবং হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে গত সপ্তাহে কমপক্ষে ১৪০ জন নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় মারিব শহরে তীব্র লড়াইয়ের পর এই হতাহতের ঘটনা ঘটেছে। কৌশলগতভাবে শহরটি দু’পক্ষের কাছেই খুব গুরুত্বপূর্ণ।
কয়েকটি সামরিক সূত্রের বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, গত চার দিনের সংঘর্ষে সরকারি বাহিনীর অনুগত প্রায় ৪৭ সেনা নিহত হয়েছেন। ইয়েমেনের শাবাহ প্রদেশ এবং মারিব শহরে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইরান সমর্থিত ৯৩ জন হুথি বিদ্রোহীও নিহত হয়। সরকারি বাহিনীর বিমান হামলায় তারা নিহত হয়েছে বলে জানানো হয়। হুথি বিদ্রোহীরা কখনোই হতাহতের খবর প্রকাশ করে না। এবারও তাদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত ফেব্রুয়ারি থেকে মারিব শহর দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে যা সরকারের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
নাম প্রকাশ না করার শর্তে সামরিক বাহিনীর এক সদস্য জানিয়েছেন, হুথি বিদ্রোহীরা ক্রমাগত অগ্রসর হচ্ছে এবং শাবাহ প্রদেশের তিন জেলা এবং মারিবের এক জেলা দখলে নিয়েছে।
২০১৪ সালে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখলে নেওয়ার পরই ইয়েমেনে সংঘাত শুরু হয়। এখনও পর্যন্ত সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়নি।
জামান / জামান
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা