৯ পুলিশ সুপারসহ ১১ কর্মকর্তা বদলি
পুলিশ সুপার পদমর্যাদার ৯ এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার দুই কর্মকর্তার বদলির আদেশ বাতিল করা হয়েছে। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
পুলিশ সুপারদের মধ্যে এসবির এম এম হাসানুল জাহীদকে রাজশাহীর সারদায়, পিবিআইয়ের মোহাম্মদ সালাহ উদ্দিন তালুকদারকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, টাঙ্গাইল পিটিসির আ ফ ম আল কিবরিয়াকে সিআইডিতে, গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আবু সায়েম প্রধানকে রংপুর পিটিসিতে, ডিএমপির মো. শফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে, পুলিশ স্টাফ কলেজের কাজী মুহাম্মাদ শফি ইকবালকে সিআইডিতে, পিবিআইয়ের মুহাম্মদ কামাল হোসেনকে গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, এপিবিএনের উক্য সিংকে পিবিআইতে ও মিশন থেকে বাংলাদেশ পুলিশে প্রত্যাগত মুহাম্মদ ইসমাইল হুসাইনকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সনাতন চক্রবর্তীকে রংপুর মেট্রোপলিটনে এবং শিল্পাঞ্চল পুলিশের মোহাম্মদ ফখরুজ্জামানকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।
এছাড়া পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ এবং র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুর রহমানকে পুলিশ সদর দপ্তরে বদলির আদেশ বাতিল করা হয়েছে।
Aminur / Aminur
নিরপেক্ষ, সুশৃঙ্খল, সাশ্রয়ী ও সৎ অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে হবে
সরকার ব্যাংকে কোনো রাজনৈতিক ব্যক্তিকে পরিচালক হিসেবে নিয়োগ দিচ্ছে না
গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন নয়, নতুন করে চুক্তি চায় বাংলাদেশ
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় : জহির উদ্দিন স্বপন
ক্যান্টনমেন্ট থানার নতুন ওসিসহ তিন পরিদর্শককে বদলি
রাস্তার পাশে পলিথিনে নবজাতক, ৯৯৯-এ ফোনে উদ্ধার
বৈশ্বিক অর্থনীতিতে ব্লু ইকোনমির পূর্ণ সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান
জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গার্মেন্টসকর্মী নিহত
টানেল সড়কের অধিগ্রহণ করা ৩৫০ বছরের পুরোনো মসজিদ পুনর্নির্মাণের নির্দেশ
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে দুই হাজতির মৃত্যু