অপরাধীদের সতর্ক করতে আফগানিস্তানের রাস্তায় ঝোলানো হলো মৃতদেহ
আফগানিস্তানের ক্ষমতা নেয়া সশস্ত্র গোষ্ঠী তালেবান চারটি মৃতদেহ আফগানিস্তানের হেরাত শহরের রাস্তার মোড়ে ঝুলিয়ে রেখেছে। চারজন সন্দেহভাজন অপহরণকারীকে গুলি করে হত্যার পরে তাদের মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছে তারা। তালেবানের একজন নেতা মৃত্যুদণ্ড এবং অঙ্গহানির মতো কঠোর শাস্তি আবার শুরু করার হুঁশিয়ারি দেয়ার এক দিন পর এ ঘটনা ঘটল।
স্থানীয় এক কর্মকর্তা বলেন, একজন ব্যবসায়ী এবং তার ছেলেকে জিম্মি করার অভিযোগের পর বন্দুকযুদ্ধে ওই ব্যক্তিরা নিহত হন। স্থানীয় বাসিন্দারা জানান, শহরের কেন্দ্রে একটি ক্রেন থেকে একটি মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়। অন্য তিনটি মৃতদেহ অন্যত্র ঝোলানো হয়।
হেরাতের ডেপুটি গভর্নর মৌলভী শাইর বলেন, অপহরণের মতো ঘটনা যাতে আর না ঘটে তার জন্যই মৃতদেহগুলো এভাবে ঝুলিয়ে প্রদর্শন করা হয়েছে। একজন ব্যবসায়ী এবং তার ছেলেকে অপহরণের খবর পেয়ে তালেবান সদস্যরা তাদের গুলি করে হত্যা করে। পরে ওই ব্যবসায়ী ও তার ছেলেকে মুক্ত করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, একটি পিকআপের পেছনে রক্তাক্ত দেহ দেখা যাচ্ছে। আরেকটি ভিডিওতে দেখা গেছে এক ব্যক্তিকে ক্রেন থেকে ঝুলিয়ে দেয়ার পর তার বুকে একটি লেখা হয়েছে- ‘অপহরণকারীদের এভাবে শাস্তি দেয়া হবে।’
গত ১৫ অগাস্ট আফগানিস্তানে ক্ষমতা গ্রহণের পর থেকে তালেবান তাদের আগের শাসনামলের তুলনায় কিছুটা নমনীয় শাসনের প্রতিশ্রুতি দিয়ে আসছে। তবে এরই মধ্যে দেশজুড়ে মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য ঘটনার খবর পাওয়া গেছে।
এর আগে আগস্ট মাসে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছিল, নির্যাতিত হাজারা সংখ্যালঘুদের ৯ সদস্যের হত্যাকাণ্ডের পেছনে তালেবান যোদ্ধারা ছিল।
জামান / জামান
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা