ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

আইএস নেতা আবু ওমর খোরাসানিকে হত্যার দাবি তালেবানের


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৬-৯-২০২১ দুপুর ১২:৩৭

আফগানিস্তানে উগ্র জঙ্গিগোষ্ঠী দায়েশের (আইএস) রিংলিডার আবু ওমর খোরাসানি নিহত হয়েছেন বলে ঘোষণা করেছে তালেবান। তালেবানের বরাত দিয়ে আরবি নিউজ চ্যানেল আল-মায়াদিন এ খবর জানিয়েছে। তালেবান কর্মকর্তারা শনিবার সন্ধ্যায় কাবুলে বলেন, জঙ্গিগোষ্ঠী দায়েশের রিংলিডার আবু ওমর খোরাসানি আফগানিস্তানে নিহত হয়েছেন। তবে খোরাসানি কবে, কোথায় ও কীভাবে নিহত হয়েছেন, সে সম্পর্কে কিছু জানায়নি তালেবান।

কথিত ইসলামি খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গত দশকের মাঝামাঝি সময় থেকে সিরিয়া ও ইরাকসহ বিভিন্ন দেশে যুদ্ধাপরাধ চালিয়ে আসছে চরম উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। এবার তালেবানও আফগানিস্তানে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় বলে ঘোষণা করলেও তালেবানের বিরুদ্ধে সম্প্রতি রক্তক্ষয়ী হামলা শুরু করে দায়েশ।

গত ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করে তালেবান। তার পর থেকে রাজধানী কাবুল ও নানগারহারে দায়েশের সন্ত্রাসী হামলা বেড়ে গেছে। বিশেষ করে নানগারহার প্রদেশে গত কয়েক দিনে বেশ কিছু সন্ত্রাসী হামলা চালিয়েছে আইএস। এসব হামলায় অন্তত ২০ তালেবান সদস্যসহ অসংখ্য বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। তালেবান দাবি করেছে, আফগানিস্তানের জন্য দায়েশ এখন মারাত্মক কোনো হুমকি নয়; বরং এই গোষ্ঠীকে শিগগিরই নির্মূল করা হবে।

জামান / জামান

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান