আফগানিস্তানে মানবিক সহায়তার দ্বিতীয় চালান পাঠাল ইরান
ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে আফগানিস্তানের জন্য পাঠানো মানবিক সহায়তার দ্বিতীয় চালান রাজধানী কাবুলে পৌঁছেছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) একটি কার্গো বিমানে করে ইরানের এই মানবিক সহায়তা আফগানিস্তানে নেয়া হয়।
তালেবান গেরিলারা আফগানিস্তানের ক্ষমতা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার পর এ নিয়ে দ্বিতীয় দফা মানবিক সহায়তা পাঠাল ইরান। মানবিক সহায়তার মধ্যে রয়েছে- চাল, তেল এবং অন্যান্য খাদ্যদ্রব্য।
গত সপ্তাহে মানবিক সহায়তার প্রথম চালান নিয়ে ইরানের একটি বিমান রাজধানী কাবুলে পৌঁছায়। মানবিক সহায়তায় প্রথম চালানে গিয়েছিল খাদ্য ও ওষুধ।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির সাম্প্রতিক এক জরিপ অনুসারে, বর্তমানে মাত্র শতকরা ৫ ভাগ আফগান নাগরিকের জন্য পর্যাপ্ত খাদ্যসামগ্রীর ব্যবস্থা আছে।
সংস্থার প্রধান অর্থনৈতিক কর্মকর্তা আরিফ হোসেন জানিয়েছেন, গত দুই সপ্তাহ ধরে আফগানিস্তানের শতকরা ৫০ ভাগ মানুষ একবেলা খাদ্য খাচ্ছে।
জামান / জামান
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা