আগে রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার পড়ি, পরে মন্তব্য: প্রেস সচিব
আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়েছেন। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার দেওয়ার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কথা বলবেন। তবে আমরা এ বিষয়ে আগে তার ইন্টারভিউটা পড়ি, এরপর এ বিষয়ে কমেন্ট করতে পারবো।
বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। একজন গণমাধ্যমকর্মী শেখ হাসিনার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারের বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করে মন্তব্য জানতে চাইলে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, একটা বিষয়ে আমরা বারবার বলছি এবং জাতিসংঘের রিপোর্টেও এটা প্রতিষ্ঠা হয়েছে যে একবিংশ শতাব্দীতে উনার (শেখ হাসিনার) চেয়ে বড় হিউম্যান রাইটস ভায়োলেশন ভয়ানকভাবে কেউ করেনি। এটা আমরা বারবার বলছি, এটা জাতিসংঘের যে রিপোর্ট সে রিপোর্টে স্পষ্টভাবে এসেছে। পরবর্তীতে আল-জাজিরা তাদের এক ঘণ্টার একটা প্রোগ্রাম করেছে সেখানেও আসছে, বিবিসি তে আসছে, সেখানে স্পষ্ট শোনা যাচ্ছে যে উনি খুন করা নির্দেশ দিচ্ছেন।
তিনি বলেন, যারা শেখ হাসিনার ইন্টারভিউ করছেন, আমরা অবশ্যই মনে করি এ কনটেক্সট যেন কেউ ভুলে না যান। আমরা এটা দেখছি, উনি যে ক্লেইমগুলো করেন সেগুলো যেন আনকনটেক্সট না থাকে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও বলেন, গতকাল একটা লোকাল নিউজ মিডিয়াতে দেখলাম আইসিসিতে তার পার্টি (আওয়ামী লীগ) কী একটা ইয়ে করছে, সেখানে তিনি যে ভয়ানক রকমের হিউম্যান রাইটস ভায়োলেশন করছেন তার কোনো মেনশনও আমরা দেখিনি। এটা খুবই আনফরচুনেট।
তিনি বলেন, আমরা এ-ও দেখেছি আওয়ামী লীগ ক্লেইম করছে ৪০০ জন মারা গেছে। তারা (আওয়ামী লীগ নেতারা) আমাদের টাকা চুরি করেছে। আমাদের টাকা চুরি করে নিয়ে গিয়ে যুক্তরাজ্যের সবচেয়ে দামি ল ফার্ম হায়ার করে এ ধরনের কাজ তারা করছে। আমাদের চুরি করা টাকায় যেটা করেছে সেটাকে কেউ কেউ প্রমোট করছেন।
এমএসএম / এমএসএম
যাত্রাবাড়ী মহাসড়কে তীব্র যানজট, সরকারি অফিসে উপস্থিতি এখনো কম
ছুটির আমেজ শেষে পুরোনো ছন্দে ফিরছে ঢাকা, বেড়েছে যানচলাচল
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা স্লোগান’, আটক ৭
বিদ্যুৎ সাশ্রয়ে আবারও কড়াকড়ি, সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ দোকানপাট
জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী
অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে হঠাৎ বাসস্ট্যান্ড পরিদর্শনে ডিসি ফরিদা
তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নিম্নির এভারেস্ট জয়
একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি : সড়কমন্ত্রী
আদ-দ্বীনে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
ঈদের আনন্দ কেড়ে নিল আগুন, খোলা আকাশের নিচে শত পরিবার
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু