ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

এলজিইডির প্রধান প্রকৌশলী হলেন জাবেদ করিম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১১-২০২৫ দুপুর ১:৩

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নতুন প্রধান প্রকৌশলীর দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী জাবেদ করিম। সরকার সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রকৌশলী জাবেদ করিম এর আগে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিকল্পনা ও বাস্তবায়ন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ প্রশাসনিক ও কারিগরি অভিজ্ঞতার অধিকারী এই প্রকৌশলী সংস্থাটির গ্রামীণ সড়ক, সেতু, অবকাঠামো উন্নয়ন ও টেকসই প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছেন।

এলজিইডি সূত্রে জানা গেছে, নতুন দায়িত্ব পেয়ে তিনি সংস্থার চলমান উন্নয়ন কর্মকাণ্ডের গতি আরও ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, ‘গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এলজিইডি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ দেশের সবচেয়ে বড় প্রকল্প বাস্তবায়নকারী সরকারি সংস্থা হিসেবে এলজিইডির সামনে বর্তমানে টেকসই উন্নয়ন, গুণগত মান রক্ষা ও জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণের বড় চ্যালেঞ্জ রয়েছে। জাবেদ করিমের নেতৃত্বে সংস্থাটি এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আরও দক্ষ ও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। 

এমএসএম / এমএসএম

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম

উপজেলাভিত্তিক সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব

রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়েছে : প্রধানমন্ত্রী

বিদ্যুৎ-জ্বালানি খাতে আমাদের ফাঁদে ফেলা হয়েছে: ড. তিতুমীর

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

এসআই আলতাব হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলছে র‍্যাব

আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত : রোড সেফটি ফাউন্ডেশন

বাদ পড়ল পোস্টার, যুক্ত হলো বিলবোর্ড, এআইয়ের অপব্যবহারে কড়া নজরদারি

নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান

আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত : রোড সেফটি ফাউন্ডেশন