পুলিশি বাধায় সড়ক অবরোধ করে বসে পড়েছেন শিক্ষকরা
স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশি বাধায় সড়ক অবরোধ করে বসে পড়েছেন আন্দোলনরত শিক্ষকরা। পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দিয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে 'নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদ' নামক সংগঠনের ব্যানারে শিক্ষকরা যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন।
সরেজমিনে দেখা যায়, যমুনা অভিমুখে যাওয়ার সময় কদম ফোয়ারার সামনে শিক্ষকদের আটকে দেয় পুলিশ। এতে করে পল্টন থেকে প্রেসক্লাবমুখী সড়কের যানচলাচল বন্ধ হয়ে গেছে।
এ সময় এমপিওভুক্ত করার দাবিতে শিক্ষকরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্লোগানগুলো হলো— এক দফ এক দাবি, এমপিওভুক্ত করতে হবে, এমপিওভুক্ত না করলে, ঘরে ফিরে যাব না।
আন্দোলনরত শিক্ষকরা জানান, দীর্ঘদিন আগে স্বীকৃতি পেলেও তাদের প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হয়নি। ফলে শিক্ষক-কর্মচারীরা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থেকে মানবেতর জীবনযাপন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক থেকে সরবেন না।
এছাড়া, আলোচনার জন্য শিক্ষকদের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গেছেন।
সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ সেলিম মিয়া বলেন, ফ্যাসিবাদের কিছু দোসর শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করে যাচ্ছে। এই দোসরদের চিহ্নিত ও প্রত্যাহার করে অবিলম্বে আমাদের অধিকার ফিরিয়ে দিতে হবে।
এমএসএম / এমএসএম
গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন নয়, নতুন করে চুক্তি চায় বাংলাদেশ
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় : জহির উদ্দিন স্বপন
ক্যান্টনমেন্ট থানার নতুন ওসিসহ তিন পরিদর্শককে বদলি
রাস্তার পাশে পলিথিনে নবজাতক, ৯৯৯-এ ফোনে উদ্ধার
বৈশ্বিক অর্থনীতিতে ব্লু ইকোনমির পূর্ণ সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান
জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গার্মেন্টসকর্মী নিহত
টানেল সড়কের অধিগ্রহণ করা ৩৫০ বছরের পুরোনো মসজিদ পুনর্নির্মাণের নির্দেশ
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে দুই হাজতির মৃত্যু
রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক নিহত
বাসযাত্রীর হাতের ফাইলে মিলল প্রায় ৬০ লাখ টাকার ইয়াবা