ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

টিসিবির পণ্য বিক্রির সময় বাড়ল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৯-২০২১ বিকাল ৭:৫৪

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম আগামী মঙ্গলবার শেষ হওয়ার কথা ছিল। তবে এর আগেই দুদিন সময় বাড়িয়ে সেটি বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) পর্যন্ত করা হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ দফায় পণ্য বিক্রি কার্যক্রমের সময় দুদিন বাড়ানো হয়েছে। পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ মজুত থাকায় সময় বাড়ছে। আগামী মাসের প্রথম সপ্তাহের শেষে আবারও নতুন করে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হতে পারে বলেও জানান তিনি।

এ সময় নিত্যপণ্যের বাজারে তেল-চিনি-ডালের দাম বেশি। এসব পণ্য সাশ্রয়ী দামে টিসিবির ট্রাকসেলে পাওয়া যাচ্ছে। পাশাপাশি মিলছে ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ, যা বাজারের তুলনায় কেজিতে প্রায় ১০ টাকা কম। এসব কারণে সীমিত আয়ের মানুষের টিসিবি পণ্যে আগ্রহ আরও বেড়েছে।

আগে টিসিবির ট্রাকে শুধু তেল, চিনি ও ডাল বিক্রি হতো। গত রোববার (১৯ সেপ্টেম্বর) থেকে পেঁয়াজ বিক্রিও শুরু হয়েছে। এক্ষেত্রে একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি পেঁয়াজ কিনতে পারছেন। ১০০ টাকা কেজি দরে একজন ব্যক্তি দৈনিক সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল ও ৫৫ টাকা কেজিতে চিনি ও ডাল কিনতে পারছেন।

দেশজুড়ে টিসিবির ৪০০ ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৮০টি ও চট্টগ্রাম সিটিতে ২০টি ট্রাক রয়েছে। এছাড়া প্রতিটি মহানগর ও জেলা শহরেও ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি চলছে।

সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে গত ৪ সেপ্টেম্বর থেকে পণ্য বিক্রি শুরু করে টিসিবি। এ দফায় সময় বাড়িয়ে কমানো হয় ট্রাকপ্রতি পণ্যের বরাদ্দ। এতে পণ্য বিক্রির পয়েন্টে এসে অপেক্ষা করেও পণ্য না পেয়ে অনেক ক্রেতাকে খালি হাতে ফিরতে দেখা যায়।

ডিলাররা জানান, আগে ট্রাকপ্রতি ১ হাজার লিটার থেকে ১ হাজার ২০০ লিটার তেল বরাদ্দ দেওয়া হলেও এ দফায় দেওয়া হচ্ছে ৭০০ লিটার। একইভাবে চিনি ও ডালের বরাদ্দ ২০০ কেজি করে কমিয়ে করা হয়েছে যথাক্রমে ৫০০ ও ৪০০ কেজি।

জামান / জামান

সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

শীতের সবজি বাজারে আসায় কিছুটা স্বস্তি, কমেছে ডিমের দামও

কমলো সোনার দাম

টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

ব্যাংককে ১৯১ দেশের অর্থনৈতিক মহাযজ্ঞ শেষ: বৈশ্বিক সংস্কারের নতুন রূপরেখা, অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যা পেল

দেশের বাজারে আজ সোনার ভরি কত?

বৈরুতের মতো চট্টগ্রাম বন্দরে বিস্ফোরণের শঙ্কা

দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা

বাংলাদেশের অর্থনীতি রক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া: অর্থমন্ত্রী

বাজারে কম দামি সবজি কেবল পেঁপে-মিষ্টি কুমড়া

কালিয়াকৈর-ময়মনসিংহ ৪০০ কেভি সঞ্চালন লাইন চালু বৃহস্পতিবার

কারখানায় উৎপাদন নেই, কাগজে রপ্তানি, ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী