ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: পররাষ্ট্র উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১১-২০২৫ রাত ৮:১

বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়, এমন নির্বাচনে সহযোগিতা না করার আহ্বান জানিয়েছে জাতিসংঘে আওয়ামী লীগ যে চিঠি দিয়েছে তাতে কোনো কাজ হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তৌহিদ হোসেন এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘জাতিসংঘে পাঠানো আওয়ামী লীগের চিঠি দিয়ে কোনো ফলাফল আশা করা যায় না।’
গত শনিবার আওয়ামী লীগের পক্ষ থেকে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি স্টেফান লিলার বরাবর একটি চিঠি পাঠান।
চিঠিতে দলটি জাতিসংঘ এবং ইউএনডিপিকে অনুরোধ করেছে, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্বাচনী সহযোগিতা স্থগিত রাখা হোক। এছাড়া চিঠিতে সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতা উৎসাহিত করার পাশাপাশি মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত রাখার ওপর জোর দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ জানিয়েছে, বাংলাদেশে ইউএনডিপির নির্বাচনী সহযোগিতা, ব্যালট প্রকল্প ও আসন্ন নির্বাচনের প্রাতিষ্ঠানিক সহায়তা নিয়ে তারা গুরুতর উদ্বেগ প্রকাশ করছে। দলটি মনে করে, এ ধরনের সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন, জাতিসংঘের মূলনীতি এবং অংশগ্রহণমূলক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রসারের ক্ষেত্রে ইউএনডিপির ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি তৈরি করতে পারে।

 

 

Aminur / Aminur

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় : জহির উদ্দিন স্বপন

ক্যান্টনমেন্ট থানার নতুন ওসিসহ তিন পরিদর্শককে বদলি

রাস্তার পাশে পলিথিনে নবজাতক, ৯৯৯-এ ফোনে উদ্ধার

বৈশ্বিক অর্থনীতিতে ব্লু ইকোনমির পূর্ণ সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান

জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গার্মেন্টসকর্মী নিহত

টানেল সড়কের অধিগ্রহণ করা ৩৫০ বছরের পুরোনো মসজিদ পুনর্নির্মাণের নির্দেশ

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে দুই হাজতির মৃত্যু

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক নিহত

বাসযাত্রীর হাতের ফাইলে মিলল প্রায় ৬০ লাখ টাকার ইয়াবা

টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি