ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

রাতে আসছে ফাইজারের ২৫ লাখ টিকা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৯-২০২১ দুপুর ১:২০

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের আরো ২৫ লাখ ডোজ টিকা দেশে আসছে। ‍আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকার ফ্লোরিডা থেকে ন্যাশনাল এয়ারলাইন্সের কার্গোতে টিকার চালান দেশে এসে পৌঁছাবে। গতকাল রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান।

তিনি জানান, সোমবার রাত ১০টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে ন্যাশনাল এয়ারলাইনস কার্গো প্লেনে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় ২৫ লাখ ডোজ ভ্যাকসিন দেশে এসে পৌঁছাবে। ভ্যাকসিনগুলো গ্রহণ করতে বিমান বন্দরে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত মি. আর্ল আর মিলার, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্র থেকে প্রথম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং দ্বিতীয় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ ভ্যাকসিন দেশে এসেছে। সোমবার আরো ২৫ লাখ ডোজ এলে এ নিয়ে ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ।

অন্যদিকে, অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, মডার্নাসহ মোট ৪ কোটি ৯৪ লাখ ২৯ হাজার ৯৪০ ডোজ টিকা দেশে এসেছে। এর মধ্যে এক ডোজ টিকা দেওয়া হয়েছে মোট ২ কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৫৯৮ জনকে এবং ২ ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৯৭১ জনকে।

জামান / জামান

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী‌ কল‌্যাণে চি‌ঠি

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত

কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান

​ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা