ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

দৈনিক আশ্রয় প্রতিদিনের সম্পাদক অ্যাড. বেলায়েত হোসেন টিপু'র ইন্তেকাল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-১-২০২৬ দুপুর ১:২২

জাতীয় দৈনিক আশ্রয় প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট আইনজীবী ও জাতীয় সংবাদপত্র পরিষদ (জেএসপি)’র সহ-সভাপতি অ্যাড. বেলায়েত হোসেন টিপু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংবাদপত্র পরিষদ (জেএসপি)’র সভাপতি নূর হাকিম, মহাসচিব- ইদ্রিস আলী নান্টু-সহ (জেএসপি)’র সকল সদস্য, সাংবাদিক ও শুভানুধ্যায়ীগণ। 
এসময় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। কুমিল্লার লাকসামে তাঁর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জাতীয় সংবাদপত্র পরিষদ (জেএসপি)’র সভাপতি নূর হাকিম বলেন, গণমাধ্যম মহলের অন্যতম ব্যক্তিত্ব বেলায়েত হোসেন টিপু’র ইন্তেকালে অত্যান্ত ক্ষতি হয়ে গেল। এই ব্যক্তির লেখা থেকে পাঠক বঞ্চিত হল। জানা গেছে, তিনি দীর্ঘ দিন ধরে এই জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল এবং জাতীয় দৈনিকটির নেতৃত্ব দিয়ে আসছিলেন। 
তার হাত ধরেই ‘আশ্রয় প্রতিদিন’ দেশের পাঠক সমাজে একটি নির্ভরযোগ্য অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছে। গত রবিবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা’র ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল ভর্তি করা হয়। আইসিউ’তে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জানুয়ারী শুক্রবার দিবাগত রাত ২.৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।
উল্লেখ্য, ঢাকার মতিঝিল প্লাজা (ফকিরাপুল) এলাকায় তার প্রধান সম্পাদকীয় কার্যালয় থেকে পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হতো। কেবল সাংবাদিকতা নয়, আইন পেশাতেও তার উল্লেখযোগ্য অবদান ছিল। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ বিবৃতি প্রদান করেছেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

এমএসএম / এমএসএম

‘জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস’

যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

BIWTA Walkway Run 2026-এ অংশ নিয়ে নদীকেন্দ্রিক নগরায়ণ ও বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত

ইসোয়াতিনির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদের বৈঠক

আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

রেলের তৃতীয় গ্রেডের কর্মকর্তারাও পাবেন এসি সিঙ্গেল কেবিন

কীটনাশকের কাঁচামাল খালাসে কৃষি মন্ত্রণালয়ের পুরোনো নিয়মে ভোগান্তি

ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফিরতে দেবে না জনগণ : আইনমন্ত্রী

দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি

মাদক ও হতাশা থেকে তরুণদের ফেরাতে সংস্কৃতিচর্চার বিকল্প নেই

খাবার পরিবেশনে দেরি, ‘দূরবীন বাংলা’য় হামলা-ভাঙচুর

যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের