ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নন-এমপিও শিক্ষকদের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১১-২০২৫ বিকাল ৫:১৭

পূর্ব ঘোষিত শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে নন-এমপিও শিক্ষকদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় জলকামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

রোববার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। 

নন-এমপিও শিক্ষকরা জানান, আমরা দীর্ঘদিন থেকে বিনা বেতনে শিক্ষার্থীদের পাঠদান করে আসছি। বর্তমানে আমরা বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন-যাপন করছি। শিক্ষকদের এক দফা হলো- সব স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করতে হবে।

সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয় অধ্যক্ষ মোহাম্মদ সেলিম মিয়া বলেন, সকাল থেকে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে আসছিলাম। আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার দুপুর আড়াইটার সময় শিক্ষা মন্ত্রণালয়ের ঘেরাও কর্মসূচি পূর্ণভাবে পালন করছিলাম। কিন্তু বিনা উসকানিতে পুলিশ শিক্ষকদের উপর চড়াও হয়ে লাঠিপেটা শুরু করে। এতে আমি নিজেও আহত হই। এ সময় সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এতে অন্তত অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষিকা আহত হয়েছেন। এমন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

শিক্ষকদের এমপিও প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে শাহবাগ থানার পরিদর্শক (পেট্রোল) বুলবুল আহমেদ বলেন, নন-এমপিও শিক্ষকরা দুপুরের দিকে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে তাদের নেতারা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করার প্রতিশ্রুতি দিলেও, সাধারণ শিক্ষকরা তা অমান্য করে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ে প্রবেশ করতে চায়। সে সময় পুলিশ তাদেরকে জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় এক রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। তবে লাঠিচার্জের কথা অস্বীকার করেন তিনি।

প্রসঙ্গত, দীর্ঘ ১৮ দিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

এমএসএম / এমএসএম

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় : জহির উদ্দিন স্বপন

ক্যান্টনমেন্ট থানার নতুন ওসিসহ তিন পরিদর্শককে বদলি

রাস্তার পাশে পলিথিনে নবজাতক, ৯৯৯-এ ফোনে উদ্ধার

বৈশ্বিক অর্থনীতিতে ব্লু ইকোনমির পূর্ণ সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান

জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গার্মেন্টসকর্মী নিহত

টানেল সড়কের অধিগ্রহণ করা ৩৫০ বছরের পুরোনো মসজিদ পুনর্নির্মাণের নির্দেশ

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে দুই হাজতির মৃত্যু

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক নিহত

বাসযাত্রীর হাতের ফাইলে মিলল প্রায় ৬০ লাখ টাকার ইয়াবা

টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি