পাহাড়ে গিয়ে উষ্ণতা ছড়াচ্ছেন শ্রাবন্তী!
কিছু দিন আগেই মালদ্বীপ থেকে ঘুরে এসেছেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। নীল সমুদ্রের জলে অবগাহন করে কাটিয়েছেন একান্ত সময়। শোনা যায়, বর্তমান প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গেই তিনি মালদ্বীপে গিয়েছেন। এছাড়া সঙ্গে ছিলেন শ্রাবন্তীর ছেলে অভিমন্যু ও তার প্রেমিকা।
এবার শ্রাবন্তীকে দেখা গেল পাহাড়ে। সবুজে ঘেরা স্বর্গীয় প্রকৃতিতে নিজেকে ক্যামেরাবন্দি করেছেন অভিনেত্রী। তার পরনে কালো রঙের টি-শার্ট আর শর্টস। ছবিতে তার উন্মুক্ত উরুসমেত পা যেন কেড়ে নিচ্ছে ক্যামেরার ফোকাস। তাইতো অনুসারীদের মনে ধরেছে কাঁপন।
সেই অনুভূতি অনুসারীরা প্রকাশ করছেন কমেন্ট বক্সে। একজন লিখলেন, ‘জাস্ট ফ্যাবুলাস’, আরেকজন লিখেছেন, ‘লাভলি গার্ল’। কেউ আবার ক্রাশ খেয়েছেন শ্রাবন্তীর এই রূপে। আপলোড করার পর ১৫ ঘণ্টায় শ্রাবন্তীর ওই পোস্টে লাইক পড়েছে প্রায় ৮০ হাজার।জানা গেছে, নতুন করে পোস্ট করলেও শ্রাবন্তীর এই ছবি পুরনো। বেশ কিছু দিন আগেই তিনি এই পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন। তবে এ ভ্রমণে তার সঙ্গী কে ছিলেন, সেটা রহস্যই থেকে গেছে।
প্রসঙ্গত, শ্রাবন্তীকে সর্বশেষ দেখা গিয়েছে ‘লকডাউন’ সিনেমায়। অভিমন্যু মুখার্জি পরিচালিত সিনেমাটিতে তার সহশিল্পী ছিলেন আদৃত রায়, ওম সাহানি ও সোহম চক্রবর্তী প্রমুখ। বর্তমানে তার হাতে বেশ কিছু সিনেমা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘কাবেরী অন্তর্ধান’, ‘খেলাঘর’, ‘ধাপ্পা’ ও ‘অচেনা উত্তম’। এছাড়া বাংলাদেশে ‘বিক্ষোভ’ নামের একটি সিনেমার সঙ্গেও যুক্ত আছেন তিনি।
এমএসএম / এমএসএম
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত