ছেলের জন্মদিনে আপ্লুত শাকিব বললেন, ‘তোমার সঙ্গে আছি’
ঢাকাই সিনেমার বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খানের ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন আজ (২৭ সেপ্টেম্বর)। ২০১৬ সালের এই দিনে জন্মগ্রহণ করেছেন তিনি। সে হিসেবে আজ ৫ বছর পূর্ণ করে ৬-এ পা দিলেন জয়। এদিন নিজের ফেসবুকে পেজে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানান শাকিব।
একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘পৃথিবীর প্রায় সবকিছুর শেষ আছে কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসার কোনো শেষ নেই। কারণ তুমি আমার কাছে সৃষ্টিকর্তা প্রদত্ত অমূল্য উপহার। শুধু জন্মদিনে নয়, তোমার জন্য আমার কাছে প্রতিটি দিন গুরুত্বপূর্ণ। তোমার সুন্দর ভবিষ্যতের জন্য যা কিছু কল্যাণকর সবসময় পুরোটা দেওয়ার চেষ্টা করেছি।’
শাকিব খান আরও লেখেন, ‘তোমার সঙ্গে আমি সবসময় ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। বেঁচে থাকার পূর্ণ স্বার্থকতা অর্জন করো। ছাড়িয়ে যাও আমার সকল স্বপ্নের সীমানা। জীবনে সাফল্যের সবক্ষেত্রে আমার চেয়ে এগিয়ে থাকো। বিশ্বাস করি, যেদিন আমি থাকবো না সেদিন তোমার মধ্যে বেঁচে থাকবো আরও বহুকাল। তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ জন্মদিন আব্রাহাম খান জয়।’
উল্লেখ্য, শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস প্রথমবার সিনেমায় জুটি বেঁধেছিলেন ২০০৬ সালের ‘কোটি টাকার কাবিন’ সিনেমায়। একসঙ্গে কাজ করতে গিয়ে ভালোবাসায় জড়িয়ে পড়েন তারা। এরপর ২০০৮ সালে বিয়ে করেন। তবে বিয়ের খবরটি তারা গোপন রাখেন ক্যারিয়ারের জন্য। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্মগ্রহণ করেন তাদের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়।
এমএসএম / এমএসএম
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত