গণঅধিকার পরিষদের ৩০০ আসনের প্রার্থী বাছাই অনুষ্ঠান অনুষ্ঠিত
আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঢাকাস্থ এলিন কমিউনিটি সেন্টারে সম্প্রতি অনুষ্ঠিত হলো গণঅধিকার পরিষদের ৩০০ আসনের প্রার্থী বাছাই অনুষ্ঠান। সারাদেশ থেকে আসা মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে উৎসবমুখর পরিবেশে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক (ভিপি নুর)। দলের সংগ্রামী সাধারণ সম্পাদক রাশেদ খান অনুষ্ঠানটি পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন দলের মুখপাত্র ফারুক হোসেন, দপ্তর সম্পাদক শাকিল আহমেদ, উচ্চতর পরিষদের অন্যতম সদস্য হাচান মামুন, আবু হানিফ, রিজু ভাইসহ বিভিন্ন আসনের মনোনয়ন প্রত্যাশী এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রত্যেক বিভাগ থেকে চারজন করে নেতা বক্তব্য রাখেন। বক্তারা তাঁদের বক্তব্যে আসন্ন জাতীয় নির্বাচনে ৩০০ আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব পেশ করেন।
নড়াইল-২ আসনের মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নুর ইসলাম তাঁর বক্তব্যে একক নির্বাচনের ওপর জোর দেন। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, একক নির্বাচনই করতে হবে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, নড়াইল-২ আসন ভোটের তালিকায় সারাদেশে এক থেকে পাঁচের মধ্যে থাকবে, ইনশাআল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত সকল নেতা ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে দলের অবস্থান শক্তিশালী করার বিষয়ে ঐকমত্য পোষণ করেন।
এমএসএম / এমএসএম
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’
মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম
সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার
সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন
'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'