মাস্ক পরতে জানেন না সালমান খান!
বলিউড সুপারস্টার সালমান খান নানান সময় নানান কারণে খবরের শিরোনাম হয়ে থাকেন। এবার তিনি চর্চায় এসেছেন মাস্ক উল্টো করে পরে। মাস খানেক ধরে রাশিয়া ও তুরস্কে 'টাইগার ৩' সিনেমার শুটিং করে রোববার (২৬ সেপ্টেম্বর) রাতে মুম্বাই ফেরেন সালমান খান।
মুম্বাই বিমানবন্দরের চত্বরে দেখা যায় কালো টি শার্টের ওপর ফুলহাতা নীল রাঙা শার্ট জিনস পরে বেশ ক্যাজুয়াল অবতারেই পাপারাৎজিদের সামনে এসেছেন তিনি। নজর কাড়ে তারকার মাথায় ফেডোরা টুপি এবং পায়ে থাকা ডিজাইনার স্নিকার্স জোড়াও। তবে আলোচনার কেন্দ্রে তার মুখে পরা কালো রঙের মাস্কটি। যেখানে সালমানের নাম ও পদবীর ইংরেজি আদ্যাক্ষর দুটি উল্টো করে ধরা। এতে আর বুঝতে অসুবিধা হয়নি মাস্কটি ভুলে উল্টো করে পরেছেন ‘ভাইজান’।
সালমানের এই ছবি, ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে সালমান খানের নামের আদ্যাক্ষর 'এস' ও 'কে' সোজা থাকার বদলে উল্টে রয়েছে। ছবির কমেন্টবক্সে 'ভাই'-কে মাস্কটি ঠিক করে পরে নেওয়ার পরামর্শও দেয় নেট নাগরিকরা।
এদিকে, জানা গেছে সামনেই ছোটপর্দার রিয়েলিটি শো 'বিগ বস'-এর নতুন সিজনের প্রিমিয়ার। গত দশটি সিজনের মত এবারও নতুন এই সিজনের সঞ্চালক হিসেবে দেখা যাবে সালমানকে। সেই শোয়ের প্রিমিয়ারে সঞ্চালক না থাকলে কী চলে?
জামান / জামান
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত