ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

শেখ হাসিনাকে হাজারবার মৃত্যুদণ্ড দিলেও কম হবে : মীর স্নিগ্ধ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-১১-২০২৫ দুপুর ১২:৪৫

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে হাজারবার মৃত্যুদণ্ড দিলেও সেটি কম হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জুলাই আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ ইতিমধ্যে ৫ আগস্টই তাদের রায় দিয়ে দিয়েছে। এখন শুধু আনুষ্ঠানিকভাবে কোর্ট থেকে এই রায়টা প্রকাশ হওয়ার কথা। তবে যে অপরাধ করেছে, তার জন্য যদি তাকে হাজারবারও ফাঁসি দেওয়া হয়, সেটাও তার জন্য কম হয়ে যাবে।

 

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

রায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ প্রত্যাশা করেন বলে জানিয়েছেন মীর স্নিগ্ধ।

এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশ সদস্যদের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা।

গত ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণার দিন ধার্য করে। এর পর থেকেই রাজধানীসহ সারা দেশে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন নাশকতার ঘটনা ঘটে। এ ছাড়া এই রায়কে কেন্দ্র করে বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ।

 

আবিদ রহমান / আবিদ রহমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সাক্ষাৎ

জাপানগামী বিমানের ফ্লাইটে তাজা ফল ও মাংস বহন নিষিদ্ধ

দুদকের নতুন মহাপরিচালক মোহাম্মদ মোরশেদ আলম

রোহিঙ্গা প্রত্যাবাসন-জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি

সাবেক আইজিপি বেনজীরের দুর্নীতির মামলায় আরও ৫ জনের সাক্ষ্য

জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: তারেক রহমান

ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের দায়িত্ব ৫০ শতাংশ-নাগরিকদের ৫০ শতাংশ

'এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ'

ভূমি অটোমেশনে ৩৬২ কোটি টাকার পরামর্শক সেবা কিনবে সরকার

ঢাকায় ২৪ ঘণ্টায় ২ হাজার ৫১৮ মামলা, রেকার ৩৭৬ গাড়ি

জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণে আনসার-ভিডিপির বাছাই সম্পন্ন