জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদোন্নতি সংক্রান্ত সাক্ষাৎ ও কৃতজ্ঞতা জ্ঞাপন
অদ্য ১৭ নভেম্বর ২০২৫, সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফিরোজ সরকারের সঙ্গে সাক্ষাৎ করেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা পদ হতে সহকারী সচিব পদে পদোন্নতির প্রস্তাব পিএসসিতে প্রেরণ করায় তাঁকে কৃতজ্ঞতাসহ ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে তাঁর মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয়কেও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
পরবর্তী সময়ে নেতৃবৃন্দ জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উনি অধিশাখা) মিঞা মোহাম্মদ আশরাফ রেজা ফরিদীর সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে সহকারী সচিব থেকে সিনিয়র সহকারী সচিব এবং সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতির প্রক্রিয়া স্থগিত থাকায় দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানানো হয়। যুগ্মসচিব মহোদয় নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সিদ্ধান্তের আশ্বাস প্রদান করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. আব্দুল খালেক। আরও উপস্থিত ছিলেন মো. নজরুল ইসলাম, হাবিবুর রহমান, গোলাম মোস্তফা, কামাল, সেলিনা আক্তার, শামিম আহসান, হুমায়ুন কবির, কবির উদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এছাড়া বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মাহে আলম, মহাসচিব মোহা. সালাহউদ্দীন, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের মহাসচিব মো. হান্নান সরদার, আবদুল কালাম, আ. হাই হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শতাধিক কর্মকর্তা-কর্মচারীও এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বাসযাত্রীর হাতের ফাইলে মিলল প্রায় ৬০ লাখ টাকার ইয়াবা
টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নিশ্চিতে জোর বাংলাদেশের
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
উন্নয়ন অধিকার নিশ্চিতে সব দেশের সম্মিলিত পদক্ষেপের প্রয়োজন
সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের নির্দেশ
উপকূলে গভীর নিম্নচাপের প্রভাব, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, সপ্তাহের শেষে বাড়বে তাপমাত্রা
ডিজেলের দাম বেড়েছে, চট্টগ্রাম বন্দরে চুক্তি দর সমন্বয় চান বার্থ অপারেটরর
ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মামলা ৬২
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ
বাংলাদেশ চীনকে অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করে : মঈন খান
টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ