ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

যুদ্ধবিরতির পর ফিলিস্তিনিদের বিজয়োল্লাস


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১-৫-২০২১ দুপুর ১:৫৬

টানা ১১ দিন যুদ্ধের পর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। শুক্রবার (২১ মে) স্থানীয় সময় রাত ২টায় এই যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপরই ঘর-বাড়ি ছেড়ে রাস্তায় নেমে বিজয়োল্লাস শুরু করেন ফিলিস্তিনিরা। তারা এই যুদ্ধবিরতিকে ফিলিস্তিনের মানুষের বিজয় বলে উল্লেখ করেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভোর রাতের কিছু আগে যুদ্ধবিরতি কার্যকরের পর দলে দলে রাস্তায় নেমে আসেন ফিলিস্তিনিরা। যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় হিসেবে উল্লেখ করে এসময় উল্লাসে মেতে ওঠেন তারা। এসময় ফাঁকা গুলিবর্ষণ এবং আতশবাজির শব্দের মাধ্যমে বিজয় উদযাপন করেন ফিলিস্তিনিরা।বিজয় উদযাপনের সময় হামাসের পতাকা হাতে রাস্তায় ফিলিস্তিনিরাআলজাজিরার সংবাদদাতা সাফওয়াত আল-কাহলৌত জানিয়েছেন, ইসরায়েলের নিঃশর্তভাবে যুদ্ধবিরতিতে রাজি হওয়াকে ফিলিস্তিনের বিভিন্ন দল নিজেদের বিজয় হিসেবে বর্ণনা করেছেন এবং বিজয় উদযাপনের অংশ হিসেবে বিভিন্ন মসজিদের লাউডস্পিকারের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করছেন তারা।

তিনি বলেন, যুদ্ধবিরতি কার্যকরের পরপরই বিজয় উদযাপনে হাজার হাজার ফিলিস্তিনি রাস্তায় নেমে আসেন।এদিকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ইসরায়েলের নিঃশর্তভাবে যুদ্ধবিরতিতে রাজি হওয়াকে আনুষ্ঠানিকভাবে নিজেদের বিজয় বলে দাবি করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। শুক্রবার ভোরে গাজা শহরে উল্লাসরত মানুষের উদ্দেশে দেওয়া ভাষণে ইসরায়েলের বিরুদ্ধে জয়লাভের ঘোষণা দেন হামাসের রাজনৈতিক ব্যুরোর দ্বিতীয় সর্বোচ্চ সিনিয়র নেতা খলিল আল-হায়্যা।উদযাপনরত মানুষের উদ্দেশে তিনি বলেন, এটা বিজয়ের আনন্দ, বিজয়ের উচ্ছ্বাস। এছাড়া ইসরায়েলের বিমান হামলায় ধ্বংস ও ক্ষতিগ্রস্ত বাড়ি ও বিভিন্ন ভবন পুনর্নির্মানের ঘোষণাও দেন হামাস নেতা খলিল আল-হায়্যা।

সূত্র: আলজাজিরা

রিয়াদ / রিয়াদ

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের