ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

করোনা প্রতিরোধে মুখে খাওয়ার ওষুধ আনবে ফাইজার


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৮-৯-২০২১ দুপুর ১১:৪৯

বর্তমানে বাজারে প্রচলিত করোনা টিকাগুলোর মধ্যে সবচেয়ে কার্যকর টিকা হিসেবে বিবেচিত হচ্ছে ফাইজারের টিকা। মার্কিন এই ওষুধ কোম্পানিটি এবার ঘোষণা দিয়েছে, প্রাণঘাতী এই রোগের মুখে খাওয়ার ওষুধও দ্রুত বাজারে আনবে তারা।

তবে এই দৌড়ে ফাইজার একা নয়, মার্কিন ওষুধ কোম্পানি মের্ক অ্যান্ড কো (এমআরকে ডট এন) এবং সুইস ওষুধ কোম্পানি রশে হোল্ডিং এজি (আরওজি ডট এস) ইতোমধ্যে এক্ষেত্রে ফাইজারের প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।

দুটি কোম্পানিই জানিয়েছে, করোনার ওষুধ (ওরাল অ্যান্টিভাইরাল পিল) আবিষ্কার সংক্রান্ত গবেষণায় অনেকদূর এগিয়ে গেছে তারা।

ফাইজারের এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা রয়টার্সকে জানান, ইতোমধ্যে একটি ওষুধ প্রস্তুত করেছে কোম্পানি এবং আপাতত সেই ওষুধের নাম দেওয়া হয়েছে পিএফ-০৭৩২১৩৩২।

ওই কর্মকর্তা বলেন, প্রস্তুতকৃত এই ওষুধটি ২ হাজার ৬৬০ জন স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষা করা হচ্ছে। এই স্বেচ্ছাসেবীরা সবাই ১৮ বা তার অধিক বয়সী। বর্তমানে সেই ট্রায়াল মাঝারি পর্যায় অতিক্রম করছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

এদিকে, এক্ষেত্রে ফাইজারের প্রধান প্রতিদ্বন্দ্বী অপর মার্কিন কোম্পানি মের্ক ও তার ব্যবসায়িক অংশীদার রিজব্যাক জানিয়েছে, ইতোমধ্যে তারা মলনুপিরাভির নামে একটি ওষুধ তৈর করেছে এবং বেশ কিছু স্বেচ্ছাসেবীর ওপর সেই ওষুধের কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে।

কোম্পানি দুটির এই বিষয়ক শেষ পর্যায়ের ট্রায়াল শুরু করেছে বলেও জানিয়েছে মের্ক অ্যান্ড কো।

জামান / জামান

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান