ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-১১-২০২৫ দুপুর ২:২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষার্থীর ওপর মুখোশধারীদের হামলা, দুজনকে তুলে নিয়ে মারধরের ঘটনার প্রতিবাদে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীরা রাবির কাজলা গেটে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এরপর শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। পরে অন্য শিক্ষার্থীরা এসে জড়ো হন। তারা হামলাকারীদের গ্রেপ্তার দাবি করেন। ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

আন্দোলনকারীরা জানান, বুধবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনে একটি খাবার হোটেলে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী আল ফারাবী, তাহমিদ আহমেদ (বখশী), নাট্যকলা বিভাগের মিনহাজ কাজলা ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন। এ সময় ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে করে মুখে কালো কাপড় বাধা ও হেলমেট পরা একদল দুর্বৃত্ত সেখানে প্রবেশ করে। 

মিনহাজকে রামদা দিয়ে আঘাত করে এবং পরে আল ফারাবী ও তাহমিদকে তুলে নিয়ে যায়। রাত পৌনে ১২টার দিকে ফারাবীকে বিনোদপুর বেতার মাঠ এলাকার পাশে এবং তাহমিদকে হবিবুর রহমান হলের সামনে ফেলে রেখে যায়। ওই দুই শিক্ষার্থীর শরীরে বেধড়ক মারধরের আঘাতের চিহ্ন রয়েছে। আহত দুজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। আহত শিক্ষার্থীরা কয়েকজনের নাম দিয়েছে। তবে মামলা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এমএসএম / এমএসএম

টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

উন্নয়ন অধিকার নিশ্চিতে সব দেশের সম্মিলিত পদক্ষেপের প্রয়োজন

সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের নির্দেশ

উপকূলে গভীর নিম্নচাপের প্রভাব, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, সপ্তাহের শেষে বাড়বে তাপমাত্রা

ডিজেলের দাম বেড়েছে, চট্টগ্রাম বন্দরে চুক্তি দর সমন্বয় চান বার্থ অপারেটরর

ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মামলা ৬২

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

বাংলাদেশ চীনকে অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা ক‌রে : মঈন খান

টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ

মাদ্রাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ ছাত্র, তিন দিনেও মেলেনি সন্ধান

ইয়াঙ্গুন-সীথওয়ের সঙ্গে চট্টগ্রাম বন্দরের নৌ-যোগাযোগ চালুর উদ্যোগ