ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে নিচের সড়কে গাড়ি, প্রাণ গেল পথচারীর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-১১-২০২৫ বিকাল ৭:৫৫

চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়কের (চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে) রেলিং ভেঙে টয়োটা হ্যারিয়ার ব্র‍্যান্ডের একটি গাড়ি নিচের সড়কে পড়ে গেছে। এ ঘটনায় শফিক (৫৪) নামে এক পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে বন্দর থানার নিমতলা মোড়ে এ ঘটনা ঘটে। একই ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা জানান, প্রাইভেট কারটি বিমানবন্দরের দিক থেকে এক্সপ্রেসওয়ে ধরে আগ্রাবাদের দিকে যাচ্ছিল। নিমতলা মোড় অতিক্রম করার সময় সেটি রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এ ঘটনায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশ বন্দর জোনের সহকারী কমিশনার (এসি) মাহমুদুর রহমান বলেন, এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে নিচের সড়কে পড়ে গেলে কয়েকজন গুরুতর আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত এক পথচারীকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

Aminur / Aminur

মাদ্রাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ ছাত্র, তিন দিনেও মেলেনি সন্ধান

ইয়াঙ্গুন-সীথওয়ের সঙ্গে চট্টগ্রাম বন্দরের নৌ-যোগাযোগ চালুর উদ্যোগ

৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির আভাস, হতে পারে জলাবদ্ধতা

চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার, সমান ভোট পেলে পুনরায় নির্বাচন

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক গ্রেপ্তার

কাপ্তান বাজারে ৩০ কেজি জেলিযুক্ত চিংড়ি ধ্বংস

ঢাকা-চট্টগ্রামসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

কপ-৩১ সম্মেলনে জলবায়ু ঝুঁকি ও জাতীয় অভিযোজন পরিকল্পনা

পরিকল্পিত নগর গড়তে সিটি করপোরেশন একা সব সমস্যার সমাধান করতে পারবে না

ডিএমপিতে ৩ ডিসি বদলি, রদবদল গোয়েন্দা-রমনা ও উত্তরা বিভাগে

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ