ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ঢাকায় সকাল শুরু ১৯ ডিগ্রি তাপমাত্রায়, দিনভর থাকবে শুষ্ক আবহাওয়া


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-১১-২০২৫ দুপুর ১১:৩০

দেশজুড়ে শীতের আমেজ ধীরে ধীরে বাড়তে থাকায় এর প্রভাব স্পষ্ট হচ্ছে রাজধানী ঢাকায়ও। শুক্রবার (২১ নভেম্বর) সকালে শহরজুড়ে হালকা ঠান্ডা অনুভূত হয়েছে, তাপমাত্রা নেমে এসেছে ১৯ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনভর আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। 

অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, এ সময় উত্তর বা উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১৮ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টি হয়নি বলেও জানানো হয়েছে। 

অন্যদিকে, গতকাল আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এমএসএম / এমএসএম

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সাক্ষাৎ

জাপানগামী বিমানের ফ্লাইটে তাজা ফল ও মাংস বহন নিষিদ্ধ

দুদকের নতুন মহাপরিচালক মোহাম্মদ মোরশেদ আলম

রোহিঙ্গা প্রত্যাবাসন-জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি

সাবেক আইজিপি বেনজীরের দুর্নীতির মামলায় আরও ৫ জনের সাক্ষ্য

জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: তারেক রহমান

ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের দায়িত্ব ৫০ শতাংশ-নাগরিকদের ৫০ শতাংশ

'এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ'

ভূমি অটোমেশনে ৩৬২ কোটি টাকার পরামর্শক সেবা কিনবে সরকার

ঢাকায় ২৪ ঘণ্টায় ২ হাজার ৫১৮ মামলা, রেকার ৩৭৬ গাড়ি

জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণে আনসার-ভিডিপির বাছাই সম্পন্ন