ভূমিকম্পে আহত শতাধিক, অনেকের অবস্থা গুরুতর
ঢাকাসহ আশপাশের এলাকায় ভয়াবহ ভূমিকম্পে অন্তত তিনজনের মৃত্যু এবং শতাধিক মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এমনকি আহতদের মধ্যে অনেকে গুরুতর অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।
অধিদপ্তর বলছে, হতাহতদের চিকিৎসায় দেশের সব হাসপাতালে জরুরি মেডিকেল টিম কাজ করছে। স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় পরিস্থিতি সরাসরি মনিটর করছে।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. মঈনুল আহসান এসব তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়েছে, ঢাকার বিভিন্ন এলাকায় ভূমিকম্পের প্রভাবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের দ্বিতীয় বর্ষের ছাত্র রাফিউল ইসলাম রয়েছেন। তার মা-ও আরও অনেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া এই ভূমিকম্পে এখন পর্যন্ত শতাধিক হতাহতের খবর পাওয়া গেছে, যাদের মধ্যে অনেকে গুরুতর রয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আনঅফিসিয়াল তথ্য অনুযায়ী, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ১০ জন আহত গিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও একই সংখ্যক ১০ জন আহত ভর্তি হয়েছেন। গাজীপুরের তাজউদ্দীন মেডিকেল কলেজে আহত ১০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও নরসিংদী জেলা হাসপাতালে ৪৫ জন আহত, এর মধ্যে ৩ জনের অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এমনকি ১০০ বেড হাসপাতালেও ১০ জন আহত ভর্তি আছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. মঈনুল আহসান জানান, সব হাসপাতালে জরুরি মেডিকেল টিম কাজ করছে এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহের ব্যবস্থা সরকার থেকে করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ও সার্বিক পরিস্থিতি মনিটর করছে।
এছাড়া, বিজ্ঞপ্তিতে জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার জন্য সতর্কতা এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এই ঘটনায় মৃতদের পরিবার এবং আহতদের দ্রুত সেবা নিশ্চিত করতে সরকারি সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত আছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এমএসএম / এমএসএম
জুলাই শহীদদের ত্যাগ জাতিকে স্মরণ রাখতে হবে: মির্জা ফখরুল
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী
ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে : বেসামরিক বিমান প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার : হাবিবুর রশিদ
তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
নৌপথে বাণিজ্য বাড়াতে খালগুলোর আন্তঃসংযোগ অপরিহার্য: পানি সম্পদমন্ত্রী
আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী
ইউনেস্কোর সঙ্গে সহযোগিতা আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ: শামা ওবায়েদ
বাঘ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি জরুরি : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী