ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

মিথিলার ফিরে আসা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫-৬-২০২১ দুপুর ১২:১

আলোচিত-সমালোচিত অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। বিচ্ছেদ, প্রেম, বিয়ে, স্কান্ডাল নিয়ে গত কয়েক বছর বেশ আলোচিত ছিলেন তিনি। দেশ ছেড়ে সংসার পেতেছেন ভিন্ন দেশে। এরপর করোনাকালীন ধাক্কা। সব কিছু সামলে আবারো ফিরলেন তিনি। শোবিজে কাজ শুরু করছেন এই তারকা। 

কোরবানির ঈদকে সামনে রেখে নির্মিত হয়েছে নাটক ‘বিয়িং ওম্যান’। সম্প্রতি এ নাটকে অভিনয় করলেন মিথিলা। মুনতাহা বৃত্তার রচনায় এটি পরিচালনা করেছেন হাসান রেজাউল। সম্প্রতি উত্তরার শুটিংবাড়িতে এর দৃশ্য ধারণ হয়েছে। এখানে মিথিলাকে একজন কর্মজীবী স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। 

নাটকের গল্পটা ক্লাসিক্যাল। এতে মধ্যবিত্ত সংসারে একজন নারী কীভাবে সংসার ও পেশার চাহিদা পূরণ করে চলেন- তাই উঠে আসবে। পেশা ও সংসার জীবনের টানাপড়েনের গল্প এটি। নাটকে মিথিলার জীবনে সন্তানও আসবে। মোট কথা একজন নারীর মানুষ হয়ে ওঠার গল্প হচ্ছে ‘বিয়িং ওম্যান’। 

নাটকে মিথিলার স্বামীর ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদকে। 

এদিকে গত রোজার ঈদে মিথিলার চারটি নাটক প্রচারিত হয়েছে। সবক’টি থেকেই ভালো প্রতিক্রিয়া পেয়েছেন তিনি। এর আগে, মিথিলা ব্যস্ত ছিলেন তার প্রথম চলচ্চিত্র ‘অমানুষ’- নিয়ে। অনন্য মামুন পরিচালিত এ সিনেমার কাজ কিছুটা বাকি আছে। খুব শিগগিরই সেই অংশের কাজ শুরু হবে। এরপর আরো একটি সিনেমা নিয়ে কথা চলছে মিথিলার। ব্যাটে-বলে মিললে সেটিও করবেন। 

মিথিলা অভিনয়ের বাইরে বর্তমানে ব্র্যাক ইন্টারন্যাশানালের আর্লি চাইল্ড হুড ডেভেলপমেন্টের প্রধান হিসেবে কর্মরত আছেন। শোবিজে কাজ করলেও পড়াশোনা নিয়ে মনোযোগী মিথিলা। করছেন পিএইচডি।

প্রীতি / প্রীতি

এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে