ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ টিম এভারকেয়ারে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১২-২০২৫ দুপুর ১২:২৪

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। তারা চিকিৎসা কার্যক্রমেও যুক্ত হয়েছে।
জানা গেছে, এই চিকিৎসক টিমের নেতৃত্বে রয়েছেন ড. রিচার্ড বিউল নামের এক বিশেষজ্ঞ চিকিৎসক। বুধবার (৩ ডিসেম্বর) সকালে তারা সিসিইউতে প্রবেশ করে খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় মেডিকেল টিমের সঙ্গে চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করেন।
হাসপাতালের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তার অবস্থা এখনো সংকটজনক। তবে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। সকালে যুক্তরাজ্যের চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম হাসপাতালে পৌঁছেছে।
ওই সূত্র আরও জানায়, বিদেশি বিশেষজ্ঞরা দীর্ঘমেয়াদি রোগ ব্যবস্থাপনা, ঝুঁকির বর্তমান মাত্রা, অর্গান সাপোর্ট এবং পরবর্তী করণীয় বিষয়ে উন্নত চিকিৎসা পরিকল্পনা প্রণয়নে কাজ করবেন। স্থানীয় মেডিকেল টিমের সঙ্গে সমন্বয় করে তারা পর্যবেক্ষণ, পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসার অগ্রগতি মূল্যায়ন করবেন।
চিকিৎসক দলটি প্রথম দিনের মধ্যেই খালেদা জিয়ার বিভিন্ন জটিলতার ক্লিনিক্যাল নোট, সাম্প্রতিক টেস্ট রিপোর্ট ও সাপোর্ট সিস্টেমের ডকুমেন্টেশন পর্যালোচনা করেছে। প্রাথমিক আলোচনায় তারা চিকিৎসা ব্যবস্থাপনার কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে স্থানীয় চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন।
বিএনপি নেতারা মনে করছেন, যুক্তরাজ্যের এই বিশেষজ্ঞ টিম চিকিৎসার গতি ও মান উন্নত করতে সহায়ক হবে। তাদের ভাষায়, এ ধরনের আন্তর্জাতিক মেডিকেল সহযোগিতা খালেদা জিয়ার চিকিৎসায় নতুন আশার সঞ্চার করছে।
গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর থেকে তার শারীরিক অবস্থার ওঠানামা চলছে। তিনি দীর্ঘদিন ধরে আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের সমস্যা, চোখের জটিলতাসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন।
এভারকেয়ার হাসপাতাল ও বিএনপি দুই পক্ষ থেকেই জানানো হয়েছে, যুক্তরাজ্যের বিশেষজ্ঞদের আগমন চিকিৎসা ব্যবস্থাপনাকে আরও সমন্বিত ও আধুনিক সিদ্ধান্তে এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে।

Aminur / Aminur

‘স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তার বক্তব্যে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন’

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার নিন্দা এবি পার্টির

'সরকারকে উচ্চমূল্যে খেসারত দিতে হবে', কেন বললেন জামায়াত আমির

এক সপ্তাহের সফরে ১৩ নভেম্বর যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম

সনদ অর্জন নয়, বিবেক ও মনুষ্যত্বের সমন্বয়ই প্রকৃত শিক্ষা : রিজভী

গঙ্গা চুক্তি নবায়ন ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আলোচনা

মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি খেলাফত মজলিসের

শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে

তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী

স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি গঠন এনসিপির

প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মঞ্জু

ওসমান হাদিকে স্মরণ করে ইনকিলাব মঞ্চের জাবেরের কান্না

আ.লীগ উড়ে এসে জুড়ে বসবে, তা সম্ভব নয়: রিজভী