অস্ট্রেলিয়াতে ফেসবুকে আর পোস্ট করবে না সিএনএন
অস্ট্রেলিয়াতে ফেসবুক পেজে আর কোনো পোস্ট করবে না সংবাদমাধ্যম সিএনএন।
কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার আদালত সিদ্ধান্ত দিয়েছে যে, যেকোনো কন্টেন্টের নিচে মানহানিকর কোনো মন্তব্যের দায় প্রকাশককে নিতে হবে। এর পরিপ্রেক্ষিতে সিএনএন ফেসবুকের কাছে অনুরোধ জানিয়েছিল, অস্ট্রেলিয়াতে যেন কমেন্ট সেকশন বন্ধ করা হয়। তবে ফেসবুক এতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াতে ফেসবুক পেজে পোস্ট করা বন্ধ করল সিএনএন।
অস্ট্রেলিয়ার হাইকোর্ট থেকে ওই নির্দেশনার আসার পর প্রথম কোনো সংবাদমাধ্যম হিসেবে সিএনএন অস্ট্রেলিয়াতে ফেসবুকে নিষ্ক্রিয় হলো।
অস্ট্রেলিয়াতে সিএনএনের অবস্থান খুব শক্ত না হলেও তাদের এই সিদ্ধান্ত দেশটিতে অন্যদেরও একই রকম সিদ্ধান্ত নিতে প্রভাবিত করতে পারে।
সিএনএনের একজন মুখপাত্র এ বিষয়ে কথা বলতে গিয়ে ফেসবুক নিয়ে তাদের হতাশার কথা তুলে ধরেন।
অস্ট্রেলিয়ার জন্য ফেসবুকে নতুন করে কন্টেন্ট দেওয়া বন্ধ করলেও দেশটিতে নিজেদের প্ল্যাটফর্মে কন্টেন্ট দিয়ে যাবে সিএনএন।
ফেসবুকের একজন মুখপাত্র বলছেন, অস্ট্রেলিয়ার আদালত থেকে সম্প্রতি যে রায় এসেছে, তা আবারও প্রমাণ করে যে দেশটিতে এ সংক্রান্ত আইনে সংশোধন প্রয়োজন।
সূত্র : রয়টার্স
এমএসএম / এমএসএম
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা