‘আমি চাই তুমি থাকো’, অনুরোধ যশের
যশ আর নুসরাতের প্রেম যেন দিন দিন বেড়েই চলছে। এখন তারা প্রকাশ্যেই একে-অপরের ছবিতে কমেন্ট করেন। সেখানে রাগ-অভিমান করছেন, আবার প্রেমও দেখাচ্ছেন।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও শেয়ার করেছেন যশ। যার ক্যাপশনে লিখেছেন, ‘আমি চাই তুমি থাকো’। আর নিজের ছেলের বাবার সেই অনুরোধ ফেলতে পারেননি নুসরাতও। ভালোবাসা দিয়ে সম্মতি প্রকাশ করেছেন!
ইনস্টায় শেয়ার করা সেই রিল ভিডিও ধারণ করেছেন যশ তার নিজের বাড়ির ছাদে। যদিও সেটি নুসরাত ধারণ করে দিয়েছেন কিনা, সে ব্যাপারে কিছু লেখা হয়নি। ভিডিওটির ক্যাপশনে লিখতে দেখা গিয়েছে, ‘নিড ইউ টু স্টে’। নুসরাত সেই ভিডিওতে লাইক দিয়ে নিজের পছন্দ জাহির করেছেন।
সপ্তাহখানেক আগেই সামনে এসেছে নুসরাতের ছেলে ঈশানের বার্থ সার্টিফিকেট। যা থেকে স্পষ্ট হয়ে গিয়েছে নুসরাতের ছেলের বাবা যশ। নুসরাতও যশের সঙ্গে হাজির হয়েছিলেন ‘চিনে বাদাম’র মহরতে। যেখানে তাকে দেখা গিয়েছিল সিঁদুর মাথায় দিয়ে। সূত্রের খবর, গত বছরই বিয়ে করেন যশ আর নুসরাত।
মা হওয়ার পর কাজে ফিরেছেন ভারতীয় এই নায়িকা। ছেলের ১৩ দিন বয়স থেকেই তাকে বাড়ির বাইরে দেখা গেছে। নতুন ছবির কাজেও হাত দিয়ে ফেলেছেন।
এমএসএম / এমএসএম
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত