এবার বলিউডের ‘টাইটেল ট্র্যাক’ এ ইয়োহানি
এবার আর সিংহলি ভাষায় নয়। বরং শ্রীলঙ্কার ভাইরাল কন্যা ইয়োহানি ডি’সিলভা গেয়ে ফেললেন হিন্দি গান। তাও আবার নতুন বলিউড ছবি ‘সিদ্দত’-এর টাইটেল ট্র্যাক। এরইমধ্যে ইউটিউবে প্রকাশ পেয়েছে সেই গান।
সম্প্রতি এক সাক্ষাতকারে ইয়োহানি বলেছিলেন, ‘বলিউড সিনেমার প্রচণ্ড ভক্ত আমি। আমার খুব ভালো লাগে হিন্দি সিনেমার গান। সুযোগ পেলে সে সব গানও গাই। আমার খুব ইচ্ছে বলিউডের ছবিতে গান করার।’
এর পরপরই তার সেই ইচ্ছে পূরণ হলো। এদিকে আগামী ৩০ সেপ্টেম্বর গুরুগ্রাম ও ৩ অক্টোবর হায়দরাবাদে পারফর্ম করতে চলেছেন এই সেনসেশন।
নতুন এ সোশ্যাল তারকার পুরোনাম ইয়োহানি ডিলোকা ডি সিলভা। জন্ম শ্রীলংকায়। বাবা সেনা কর্মকর্তা আর মা বিমানসেবিকা। বিজ্ঞান নিয়ে আগ্রহ থাকলেও পড়াশোনা করেছেন লজিস্টিক ম্যানেজমেন্টে। তার গাওয়া ‘মানিকে মাগে হিথে’ শ্রীলঙ্কা ছাড়াও ভারত-বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় হয়। বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন থেকে শুরু করে অনেকেই গানটি শেয়ার করেছেন তাদের সোশ্যাল হ্যান্ডেলে।
২০১৯ সাল থেকে ইউটিউবে একের পর এক গান করে যাচ্ছিলেন ‘মানিকে মাগে হিথে’। শ্রীলঙ্কার গায়িকা ইয়োহানির ভাগ্য খুলল ২০২১ সালে এসে। এক গানেই হয়ে গেলেন সুপারহিট। তবে শুধুই কি আর সুপারহিট! ভাইরাল কন্যার ব্যাংক ব্যালান্সও এখন হিংসে করার মতোই।
সূত্র : ইনস্টাগ্রাম, নিউজ ওয়্যার
প্রীতি / প্রীতি
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত