ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

শেখ হাসিনা দুখী মানুষের আশ্রয়স্থলে পরিণত হয়েছেন : হানিফ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৯-২০২১ দুপুর ৪:১৯

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুখী মানুষের আশ্রয়স্থলে পরিণত হয়েছেন। দেশের মানুষের জন্য ১৪৪ প্রকারে নাগরিক সেবা নিশ্চিত করেছেন। প্রতিবন্ধী, বিধবা বয়স্কসহ সকল শ্রেণি-পেশার মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করেছেন। যার কারণে আজ তাকে আন্তর্জাতিক অঙ্গনে ‘জুয়েল ইন দ্যা ক্রাউন’ বা বাংলাদেশের মুকুট মণি হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

বুধবার বেলা ১২টায় রাজধানীর ইস্কাটনস্থ সুইড বাংলাদেশ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এই দেশ আগের বাংলাদেশ নয় উল্লেখ করে হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দক্ষ নেতৃত্বের মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশ আজ সারাবিশ্বে উন্নয়নের মডেলে পরিণত হয়েছে। বাংলাদেশ এখন আত্মমর্যাদাশীল জাতি।

হানিফ বলেন, দেশের মানুষ বিএনপি-জামায়াতকে আর ক্ষমতায় দেখতে চায় না। যারা উন্নয়ন চায় না তাদের মধ্যে হতাশা কাজ করে। তারা ক্ষমতায় থাকতে সীমাহীন লুটপাট করেছে। এখন তারা জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। যার কারণে সাধারণ মানুষ তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

বিএনপি সরকারের উন্নয়ন সহ্য করতে পারে না উল্লেখ করে তিনি বলেন, পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করেছে। তাদের কর্মের ফল ভোগ করতে হবে। তারা এখন প্রতিনিয়ত মিথ্যাচার করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। শেখ হাসিনা যতদিন দায়িত্ব আছেন দেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে।

হানিফ বলেন, দেশের অটিজম সেক্টরের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুল গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। দেশের অটিজম সেক্টরে সাহায্য সহযোগিতা বাড়ানোর জন্য আন্তর্জাতিক পরিমন্ডলে বারবার তুলে ধরছেন। সারাবিশ্বে ক্যাম্পইন করে চলেছেন। বিশেষ চাহিদাসম্পন্নদের চিকিৎসার ব্যবস্থা করেছেন।

এসময় অভিভাবকদের অনুরোধ জানিয়ে হানিফ বলেন, বিশেষ চাহিদাসম্পন্নদের অবহেলা করা যাবে না। তাদের একটা মন আছে, তাতে যাতে আঘাত না আসে সেজন্য বিশেষভাবে যত্ন নিতে হবে। সহজ সরল শিশুর মতো তাদেরও মেধা বিকাশের চেষ্টা চালাতে হবে। গ্রামাঞ্চলে অনেক সময় তাদের নির্যাতন করতে দেখা যায়, যা কোনোভাবেই কাম্য নেয়। মানুষের কত ধরনের রোগ হয়, এটাও তাদের একধরনের রোগ। তাদের সাথে সহানুভূতি নিয়ে কাজ করতে হবে, যত্ন নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি ও পারভীন জামান কল্পনা।

অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হক। সঞ্চালনা করেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।

প্রীতি / জামান

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন