ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

করোনা : তৃতীয় ডোজের পার্শ্ব প্রতিক্রিয়া দ্বিতীয় ডোজের মতোই


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯-৯-২০২১ বিকাল ৫:৯

করোনা ভাইরাস প্রতিরোধে বুস্টার ডোজ বা তৃতীয় ডোজের পার্শ্ব প্রতিক্রিয়া (সাইড অ্যাফেক্ট) কতোটা প্রকট হবে, এ নিয়ে অনেকের মধ্যে উদ্বেগ রয়েছে। মার্কিন গবেষকরা বলছেন, এ পার্শ্ব প্রতিক্রিয়া তেমন প্রকট নয়; মৃদু বা মধ্যম ধরনের। খবর এনডিটিভির।

স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এ তথ্য জানায়। সিডিসির পক্ষ থেকে করোনা টিকার বুস্টার ডোজ নেয়া ২২ হাজারের বেশি মানুষের উপর এ গবেষণা চালানো হয়। তারা গত ১২ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে বুস্টার ডোজ নিয়েছেন।

যুক্তরাষ্ট্রে অনেকেই করোনা টিকার তৃতীয় বা বুস্টার ডোজ নিচ্ছেন। ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও বুস্টার ডোজ নিয়েছেন। তবে এ ডোজ কেবল তাদের দেয়া হচ্ছে, যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমেই কমে যাচ্ছিল। এ কারণে গণহারে বুস্টার ডোজ টিকা দেয়া হচ্ছে না।

সিডিসির পরিচালক রোচেলি ওয়ালেনস্কি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘দ্বিতীয় ডোজ নেয়ার পর যে ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে, তৃতীয় ডোজের ক্ষেত্রেও একই ধরন ও প্রবণতা লক্ষ্য করা গেছে। এটা মৃদু, মধ্যম ও স্বল্প সময়ের জন্য হয়ে থাকে।’

গবেষণায় দেখা গেছে, ৭১ শতাংশ বুস্টার ডোজ গ্রহণকারী জানিয়েছেন, টিকা নেয়ার স্থানটিতে তারা ব্যাথা অনুভব করছেন; ৫৬ শতাংশ ক্লান্তি বোধ করেছেন। এদের মধ্যে ৪৩ শতাংশ মাথা ব্যাথা হওয়ার কথা জানিয়েছেন।

বুস্টার টিকা গ্রহণকারীদের মধ্যে দুই শতাংশকে চিকিৎসা নিয়ে হয়েছে। মাত্র দশমিক ১ শতাংশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুক্তরাষ্ট্রে বুস্টার ডোজ হিসেবে ফাইজার ও মডার্নার টিকা দেয়া হচ্ছে।

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত