ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

সাড়া ফেলেছে ‘মরীচিকা’র ট্রেলার


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫-৬-২০২১ দুপুর ১২:৩৪

ভিডিও প্ল্যাটফর্ম চরকির প্রথম অরিজিনাল ওয়েব সিরিজ ‘মরীচিকা’র ট্রেলার প্রকাশিত হয়েছে। সিরিজটি আগামী ঈদুল আজহা সামনে রেখে চরকির উদ্বোধনী দিনে মুক্তি পেতে পারে।

থ্রিলার ঘরানার এ ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, আফরান নিশো, চিত্রনায়িকা মাহিয়া মাহি, জোভান, চুমকী, শিমুল খান, আবদুল্লাহ রানা প্রমুখ। 
ট্রেলার প্রকাশের পরই ব্যাপক সাড়া ফেলেছে ‘মরীচিকা’। নির্মাতা শিহাব শাহীন জানান, দর্শক ট্রেলারে পুরো সিরিজের একটা ঝলক দেখতে পেয়েছেন মাত্র। পুরো সিরিজে তাদের জন্য অনেক অনেক থ্রিল, ড্রামা আর সাসপেন্স অপেক্ষা করছে।

চরকির অরিজিনাল এই ওয়েব সিরিজের শুটিং শুরু হয় গত বছরের শেষ দিকে। গত বুধবার সন্ধ্যায় চরকির ফেসবুক পাতা ও ইউটিউব চ্যানেলে ট্রেলারটি প্রকাশ করা হয়।

 

প্রীতি / প্রীতি

এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে