সৌদি আরবে গান গাইতে এসে হিজাব পরলেন মার্কিন র্যাপার
সৌদি আরবের রাজধানী রিয়াদে গান গাইতে গিয়েছিলেন মার্কিন র্যাপার কার্দি বি। সৌদি আরবে যেহেতু হিজাব পরার বাধ্যবাধকতা রয়েছে, তাই তিনি দেশটিতে এসে হিজাব পরে বাইরে ঘোরাঘুরি করেছেন।
সংবাদমাধ্যম আরব নিউজ শনিবার (১৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে গ্রামি অ্যাওয়ার্ডজয়ী এ র্যাপারের সৌদি আসার তথ্য জানায়।
কার্ডি বি ওইদিন তার ইনস্টাগ্রামে নিজের একটি ভিডিও প্রকাশ করেন। সেটির ক্যাপশনে লেখেন, “হ্যালো সৌদি আরব। হালাল বি এসেছে।” পাশে সৌদির পতাকার রঙের একটি লাভ ইমোজিও জুড়ে দেন তিনি।
ভিডিওতে দেখা গেছে, হিজাবের মতো পুরো শরীরেই কালো পোশাক পরেছেন তিনি। পরবর্তীতে রিয়াদের সোলিতায়ার মলে একই পোশাক পরে তাকে দেখতে পান ফ্যানরা।
সৌদিতে আসার পরেরদিন ইনস্টাগ্রামে আরেকটি ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানে তিনি জানান, স্বাগত জানিয়ে হোটেল কর্তৃপক্ষ তাকে ডেজার্ট পরিবেশন করেছে।
গত শুক্রবার এক লাইভ ব্রডকাস্টে তিনি সৌদিতে অবস্থান নিয়ে লেখেন, “এই দেশটি জাঁকজঁমকপূর্ণ। আমি আমার হোটেল রুমের ভেতরই জিম পেয়েছি। সৌদি ট্যুরের জন্য প্রস্তুতি নিতে আমি এখানে ব্যায়াম করব।”
এছাড়া শপিং মলে গিয়ে কিছু কেনাকাটা করেছেন বলেও জানিয়েছেন তিনি।
সৌদি আরবে তাকে সবাই চেনে দাবি করে এ র্যাপার বলেন, “এখানকার ছোট বাচ্চারা আমাকে চেনে। সবাই আমাকে চেনে, বড়রা চেনে। এখানকার মানুষ বেশ শালীন ও ভদ্র। বিশ্বের ভালো মানুষদের মধ্যে তারা অন্যতম।”
গত ১১ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন জায়গায় পারফর্ম করেন তিনি।
Aminur / Aminur
সৌদি আরবে নিহতরা যেসব দেশের নাগরিক
এবার সৌদির দাম্মাম বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ১
প্রতিরক্ষা ছাড়িয়েও ভারতের বিনিয়োগ চায় পোল্যান্ড
সৌদি আরবের কিং ফাহদ বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮
বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে সেনাসদস্য মোতায়েনের ঘোষণা ফ্রান্সের
ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও
ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও
ইতালিতে সংঘর্ষ-লুটপাট, সেনা মোতায়েনের প্রস্তুতি
মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী
বিক্ষোভে ফুঁসে উঠেছে ইন্দোনেশিয়া, রাজধানীতে ৯ হাজারের বেশি পুলিশ মোতায়েন
নিরাপত্তা শঙ্কায় সৌদির অর্থনৈতিক সম্মেলন স্থগিত
বিয়ের আশায় সব সম্পদ বিক্রি করে গিয়ে দেখেন প্রেমিকা ‘এআই’