ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্র’ পরীক্ষার দাবি উত্তর কোরিয়ার


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯-৯-২০২১ বিকাল ৫:৪২

উত্তর কোরিয়া দাবি করেছে, তারা গত মঙ্গলবার সফলভাবে নতুন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এটির নাম হোয়াসং-৮। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়া যে ‘পাঁচটি গুরুত্বপূর্ণ’ নতুন অস্ত্র তৈরির পরিকল্পনা করেছে এটি তার মধ্যে অন্যতম। সূত্র: বিবিসি।

উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্রকে ‘কৌশলগত অস্ত্র’ বলে উল্লেখ করেছে। বলা হয়, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র থাকা মানে সেই রাষ্ট্রের পারমাণবিক সক্ষমতা আছে। উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা থাকলেও মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রমাণ করে যে, তারা অস্ত্র প্রযুক্তির উন্নতি করছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ বলছে, ‘এই অস্ত্র পদ্ধতির উন্নতি উত্তর কোরিয়ার আত্মরক্ষার সক্ষমতা বাড়িয়েছে।’

চলতি মাসে উত্তর কোরিয়া তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল। এর আগে তারা একটি ‘কৌশলগত’ ক্রুজ মিসাইল ও দুইটি রেলওয়ে-বোর্ন ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে। জাতিসংঘ পারমাণবিক অস্ত্রধারী দেশ উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। যার আওতায় ব্যালিস্টিক মিসাইল বা শর্ট-রেঞ্জ মিসাইল পরীক্ষায় উত্তর কোরিয়াকে নিষিদ্ধ করা হয়। কিন্তু উত্তর কোরিয়া তাদের অস্ত্র কর্মসূচি অব্যাহত রেখেছে।

এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে পিয়ংইয়ংয়ের দূত কিম সং বলেন, তাদের অস্ত্র পরীক্ষার ‘ন্যায়সঙ্গত অধিকার’ আছে। কারণ তাদেরকে লক্ষ্য করে ‘বৈরী পদক্ষেপ’ নেয়া হচ্ছে। তিনি বলেন, ‘আমরা শুধু নিজেদের রক্ষা করতে আমাদের প্রতিরক্ষা খাতের উন্নতি করছি।’

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়েও পাঁচগুণ বেশি গতিতে চলতে পারে। এর আগে গত সোমবার যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ জানায়, তারা সফলভাবে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে। গত জুলাইয়ে রাশিয়া বলেছিল, তারা টিসারকন (জিরকন) হাইপারসনিক ক্রুস ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, এটি নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রের একটি অংশ। বিশ্বে এর প্রতিদ্বন্দ্বী নেই।

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত