ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জাপানে ৬.১ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দ. কোরিয়াও


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০-৯-২০২১ সকাল ৯:২২

জাপানের উত্তর-পশ্চিম উপকূলে আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় সময় বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এ তীব্র ভূকম্পন অনুভূত হয়। তবে এর জন্য কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। জাপান ও যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের নানাও শহর থেকে ২৪১ কিলোমিটার দূরে এবং এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৬৮ কিলোমিটার গভীরে।

শক্তিশালী এ ভূমিকম্পের প্রভাব দক্ষিণ কোরিয়াতেও অনুভূত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংস্থাটি।

জাপানের আবহাওয়া সংস্থা বলেছে, শক্তিশালী ভূকম্পন হলেও আপাতত সুনামির কোনো আশঙ্কা নেই। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত জাপানে নিয়মিত শক্তিশালী ভূমিকম্প হয়ে থাকে। অত্যন্ত ভূমিকম্পপ্রবণ হওয়ায় দেশটিতে শক্তপোক্ত ভবন নির্মাণে কঠোর নীতি অনুসরণ করা হয়।

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত