অবশেষে শাহজালালে শুরু আরটিপিসিআর পরীক্ষা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত আরটিপিসিআর ল্যাবে করোনা পরীক্ষার অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ফলে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) থেকে বিমানবন্দরে পরীক্ষা করে আমিরাতে যেতে পারবেন প্রবাসীরা।
বুধবার বিমানবন্দরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।
এ নিয়ে মফিদুর রহমান বলেন, “যাত্রীদের ফ্লাইটে আরোহনের ছয় ঘণ্টা আগে র্যাপিড পিসিআর পদ্ধতিতে নমুনা পরীক্ষার শর্ত দিয়েছিল আমিরাত। কিন্তু বিভিন্ন কারণে র্যাপিড পিসিআর পদ্ধতির বদলে আরটিপিসিআর পদ্ধতিতে নমুনা পরীক্ষার উদ্যোগ নেয়। এখন দেশটি র্যাপিড পিসিআরের শর্ত তুলে নিয়েছে। বিমানবন্দরে ছয়টি প্রতিষ্ঠান ঘণ্টায় এক হাজার জনের পরীক্ষা করতে পারবে। জনপ্রতি এক হাজার ৬০০ টাকা চার্জ নেবে তারা।”
বেবিচক কর্মকর্তারা জানান, যাত্রীদের ফ্লাইটের ছয় ঘণ্টা আগে বিমানবন্দরে আসতে হবে। কিছু আনুষ্ঠানিকতা আছে, সে জন্য যাত্রীদের হাতে সময় নিয়ে আসতে হবে।
প্রীতি / প্রীতি
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে চিঠি
ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার
ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত
কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন