লেবু-পুদিনার শরবতে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা
করোনাভাইরাস মহামারি এবং অন্যান্য অসুস্থতা থেকে বাঁচতে সবচেয়ে বেশি প্রয়োজন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। নানা উপায়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায়। তার মধ্যে একটি হলো লেবু-পুদিনার শরবত।
এই শরবত খেতেও সুস্বাদু। এটি তৈরি করতে লাগবে একটি লেবু ও পুদিনা পাতা। এটা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা ইনফেকশন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ও ভাইরাস প্রতিরোধ করে। এই গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতেও সাহায্য করে এই শরবত।
যেভাবে বানাবেন:
এক কাপ পুদিনা পাতা, একটি পাতি লেবুর রস, ২ থেকে ৩ চামচ মধু, হাফ টেবিল চামচ ধনে গুঁড়া একত্রে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। একটি পাত্রে মিশ্রণটি নিয়ে তাতে ২ গ্লাস ঠান্ডা পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি ৫ মিনিট ঢেকে রেখে আরেকবার ভালো করে মিশিয়ে ছেকে গ্লাসে পান করুন।
ভেষজ দ্রব্য মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক হিসেবে কাজ করে। এই জিনিসগুলোর ওষুধের চেয়ে পাশ্র্বপ্রতিক্রিয়া অনেক কম। তবে সঠিকভাবে প্রয়োগ ও নির্বাচন প্রয়োজন।
প্রীতি / প্রীতি
বর্ষাকালে মাশরুম খাওয়া নিরাপদ?
মধু খেলে কি কাশি ভালো হয়?
ওজন কমানোর যাত্রায় লটকন হতে পারে আপনার সঙ্গী
স্বাদে অনন্য, পুষ্টিগুণেও ভরপুর জাম
অবিরাম নোটিফিকেশন যেভাবে আপনাকে ক্লান্ত করে রাখে
স্প্রে সানস্ক্রিনের সুবিধা
যেসব ভিটামিনের অভাবে নাক দিয়ে রক্ত পড়তে পারে
পানিশূন্যতা দূর করতে পানির সঙ্গে যা মেশাবেন
প্রতিদিন কয়টি আম খাওয়া ভালো
মাংসের পুর দিয়ে বাঁধাকপির রোল তৈরির রেসিপি
গরমে শিশুর ডায়রিয়ার ঝুঁকি, যা জানা জরুরি
পেট খালি রাখলেই বিপদ