নতুন বিজ্ঞাপনে তানিন সুবহা
বাংলা শোবিজের পরিচিত মুখ চিত্রনায়িকা তানিন সুবহা। যিনি সমানতালে কাজ করেছেন নাটক, টেলিফিল্ম, ওয়েব সিরিজ, বিগ বাজেটের মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনে। একজন সফল অভিনেত্রী হওয়ার ক্ষেত্রে যেটা খুবই গুরুত্বপূর্ণ।
সেই ধারাবাহিকতায় সম্প্রতি একটি নতুন বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন তানিন সুবহা। ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান ইসলামি ব্যাংক এজেন্ট ব্যাংকিং-এর বিজ্ঞাপন এটি। পরিচালনা করেছেন রুবেল মাহমুদ।
বিজ্ঞাপনটি প্রসঙ্গে তানিন সুবহা জানান, কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী। গ্রামীণ গল্পের প্রেক্ষাপটে নির্মিতব্য প্রমোশনাল বিজ্ঞাপন এটি। সবার মাঝে দ্রুত ছড়িয়ে যাবে বলে মনে করি। এই কাজের সঙ্গে যারা ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞ। সামনে আমার আরও কিছু নতুন বিজ্ঞাপনের কাজ আসছে।
এই বিজ্ঞাপনে আরও আছেন রাশেদ প্রহর, নূর হোসেন চার্লি, দিগন্ত, সাদিয়া মির্জা, শাহজাদা রিপন, মতিন তালুকদার, মনির, মাহবুব, শিশু শিল্পী সিমান। বিজ্ঞাপনটি একটি বিশেষ দৃশ্যে দেখা যাবে পরিচালক রুবেল মাহমুদ ও কাজল রানাকে।
প্রীতি / প্রীতি
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত