বিষাক্ত প্রেমে প্রীতম হাসান
এক সাক্ষাৎকারে গায়ক, সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ বলেছিলেন বাংলাদেশের সংগীতশিল্পীদের মধ্যে কেউ যদি সংগীতে আন্তর্জাতিক অঙ্গনের সবচেয় বড় পুরস্কারটি পান তিনি হবেন প্রীতম হাসান। গত কয়েক বছর ধরে এই তরুণ গান-ভিডিও দুটিতেই একের পর এক নতুনত্ব এনে ভক্ত-শ্রোতাদের মাতিয়ে যাচ্ছেন।
প্রীতম এবার হাজির হচ্ছেন নতুন ধামাকা নিয়ে। তার এবারের গান-ভিডিওর নাম ‘মরে যাক’। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান নিজেই। গানটির দুটি লাইনে প্রীতমের সঙ্গে ফ্রেঞ্চ ভাষায় কণ্ঠ দিয়েছেন ফ্রান্সের তরুণী নাটালিয়া। যার সঙ্গে প্রীতম যুক্ত হন এক আন্তর্জাতিক সংগীত পরিচালকের মাধ্যমে।
মাস দেড়েক আগে বিএফডিসিতে করা হয়েছে গানটির ভিডিওর শুটিং। যেখানে মডেল হিসেবেও অংশ নিয়েছেন গায়ক প্রীতম হাসান। তার সঙ্গে অভিনয় করেছেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগী ইসরাত সাবরিন।
প্রীতম হাসান বলেন, “মানুষের জীবনে কিছু বিষাক্ত ভালোবাসা থাকে। সেই বিষাক্ত ভালোবাসার পরিণতি দেখা যাবে এই ‘মরে যাক’ গানটিতে। আর সেভাবেই সাজানো হয়েছে ভিডিওর গল্প। ভিডিওটি উন্মুক্ত হলেই দর্শক-শ্রোতারা সেটা বুঝতে পারবেন।”
প্রীতম আরও জানান, ‘এটি এমন একটি ভিডিও যা এডিট করতেই আমাদের ১৫ দিন সময় লেগেছে। আর এডিটিংয়ের সেই কাজটি করেছেন দুজন – আফফান আজিজ প্রীতুল ও নাভিদ জাভেদ।’
আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টায় নিজের প্রীতমের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানচিত্রটি উন্মুক্ত করা হবে।
এমএসএম / এমএসএম
হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!
ভাবনাকে ‘বিরল প্রতিভা’ বললেন পূর্ণিমা
বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর যা বললেন
বিপাকে ভূমি পেডনেকর
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে