ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সরকারের গুরুত্বপূর্ণ পদে কিমের বোন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০-৯-২০২১ দুপুর ৩:৩

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোনকে দেশটির সরকারের একটি গুরুত্বপূর্ণ ও শীর্ষ পদে স্থান দেয়া হয়েছে। দেশটির বার্তাসংস্থা কেসিএনএ বৃহস্পতিবার এ খবর জানায়।

উত্তরের নেতা কিম জং উনের অন্যতম উপদেষ্টা বোন কিম ইয়ো জং দেশটির স্বরাষ্ট্র বিষয়ক কমিশনের শীর্ষ পদ পেয়েছেন।

এনডিটিভির খবরে বলা হয়, ওই কমিশনে রদবদল আনা হয়েছে। সেখানে অন্তত নয় জনকে বাদ দেয়া হয়েছে। এদের মধ্যে কমিশনের ভাইস প্রেসিডেন্টও রয়েছেন। বাদ পড়েছেন একজন জ্যেষ্ঠ নারী কূটনীতিকও, যিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার সংলাপে ভূমিকা রেখেছিলেন।

উত্তর কোরিয়ার স্বরাষ্ট্র কমিশনের পদচ্যুতদের জায়গায় নতুন করে আটজনকে নিয়োগ দেয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম রডং সিনমুন সোমবার নতুন আটজনের ছবি প্রকাশ করেছে। এদের মধ্যে একমাত্র নারী হিসেবে দেখা গেছে কিমের বোন কিম ইয়ো জংকে।

ভাই কিম জং উনের সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক বৈঠকে অংশ নিতে দেখা যায় কিম ইয়ো জংকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে বৈঠক হয়েছিল, সে সময়ও তিনি ভাইয়ের সঙ্গেই ছিলেন। এ ছাড়া দক্ষিণ কোরীয় নেতা মুন জাই-ইনের সঙ্গে কিমের বৈঠকে তাকে ভাইয়ের পাশে দেখা গেছে।

বলা হয়, ভাই কিমের অন্যতম পরামর্শক এই ইয়ো জং। এ কারণে তাকে উত্তর কোরিয়ার সবচেয়ে প্রভাবশালী নেত্রী বলেও মনে করা হয়।

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত