ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

পাগল আর শিশু দিয়ে নিরপেক্ষ সরকারের প্রস্তাব পাঠান, বিএনপিকে কাদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৯-২০২১ দুপুর ৩:১২

পাগল আর শিশু দিয়ে রাষ্ট্রপতির কাছে নিরপেক্ষ সরকারের প্রস্তাব পাঠাতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুরে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল এবং বিএনপি নেতাদের স্মরণ করিয়ে দিতে চাই। বাংলাদেশে আমরা যখন নিরপেক্ষ সরকারের জন্য আন্দোলন করছিলাম; তখন বেগম খালেদা জিয়া বলছিলেন, পাগল আর শিশু ছাড়া আর কেউ নিরপেক্ষ নয়। তাহলে আজ ফখরুল সাহেব বিএনপি নেত্রীবৃন্দ নিরপেক্ষ সরকার পাগল আর শিশু মিলিয়ে একটা প্রস্তাব পাঠান। কারণ আপনাদের পাগল আর শিশু ছাড়া আর কেউ তো নিরপেক্ষ নয়, এটা আপনাদের নেত্রী বলেছেন। তাহলে পাগল আর শিশু দিয়ে একটা নির্বাচন কমিশন গঠন করুন। এই প্রস্তাব আপনারা পাঠান।

বিএনপিকে উদ্দেশ্য করে সেতুমন্ত্রী বলেন, রাষ্ট্রপতিকে মানবেন না, সার্চ কমিটি মানবেন না। গতবার সার্চ কমিটি করেছে রাষ্ট্রপতি। সংবিধানে আছে আলাপ আলোচনা করে রাষ্ট্রপতি, সে অধিকার আছে, সার্চ কমিটি করে নির্বাচন কমিশন গঠনের। যারা অসাংবিধানিক বলছেন, তারা সত্যের বিকৃতি করছেন, সংবিধানবিরোধী কথা বলছেন। আপনাদের দাবি থাকতে পারে। কিন্তু সবচেয়ে বড় দাবি যেটা নিরপেক্ষ সরকার আপনারা চান। সে নিরপেক্ষ সরকারের প্রস্তাবটা পাঠান পাগল আর শিশু দিয়ে রাষ্ট্রপতি সেটা করবেন কিনা সেটা উনার বিষয়। এটা তো আপনাদের নেত্রীরই কথা।’

হেরে যাওয়ার ভয়ে বিএনপি নির্বাচনে থেকে সরে দাঁড়াতে চায় কি না জানতে চেয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আগামী নির্বাচনে আপনারা আসুন এটা আমরা চাই। কিন্তু এখন থেকে হুমকি-ধামকি দিচ্ছেন প্রয়োজনে নির্বাচন করবেন না, নির্বাচন বয়কট করবেন কেন? হেরে যাওয়ার ভয়ে আগেই কি হেরে যাচ্ছেন?’

‘নির্বাচন এখনও দু-বছরের বেশি সময় বাকি, আজকে আন্দোলনের ডাক দিচ্ছেন। আপনাদের আন্দোলনে এদেশের মানুষ সাড়া দেবে কি? মানুষ আপনাদের সাথে আছে? তের বছর তো আন্দোলন ডাক দিলেন, দেখতে দেখতে তের বছরে মরা গাঙে জোয়ার আসেনি। আপনাদের আন্দোলনের মরা গাঙে এ পর্যন্ত জোয়ার আসেনি, ভবিষ্যতে আসবে কি না আমরা জানি না। এদেশের মানুষ জানে না। কারণ মানুষ আপনাদের উপর আস্থা হারিয়ে ফেলেছে।’-যোগ করেন কাদের।

নির্বাচন ঠেকাতে এলে সহ্য করা হবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনে আসুন, আপনাদের স্বাগতম। কিন্তু নির্বাচন করতে দেবেন না এই দম্ভোক্তির জবাব বাংলার জনগণকে সঙ্গে নিয়ে আমরা দেব। নির্বাচন না করলে আপনাদের ব্যাপার। কিন্তু নির্বাচন ঠেকাতে যাবেন, সেটা কিন্তু বাংলার জনগণ সহ্য করবে না।

কাদের বলেন, বিএনপি আসবে না, তাই নদীর স্রোত বন্ধ থাকবে না। তাই বলে সময়ের গতি বন্ধ থাকবে না। সময় আর স্রোত যেমন বন্ধ থাকে না নির্বাচনও বন্ধ থাকবে না। বিএনপি আসুক আর না আসুক তার উপর নির্বাচন বন্ধ থাকবে না। নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারেক সাঈদ বক্তব্য দেন।

প্রীতি / প্রীতি

রাজনৈতিক স্থিতিশীলতা ভঙ্গুর, শঙ্কায় জিএম কাদের

দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা হচ্ছে : রিজভী

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী

‘নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখবেন’— নেতাকর্মীদের সতর্ক করে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার ফেসবুক পোস্ট ভাইরাল

সীমান্ত সমস্যার একমাত্র সমাধান কাঁটাতারের বেড়া নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ

নির্বাচনকে ‘ইঞ্জিনিয়ারিং’ করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে

ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত

প্রবাসে বসে লীগের কমিটি বাণিজ্য ও বিতর্কিতদের পুনর্বাসন

বিএনপি সাইবার দলের কেন্দ্রীয় পদে সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে গণঅধিকার পরিষদের বার্তা

যুবদল ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ কমিটি ঘোষণা শিগগিরই, চলছে জোর আলোচনা