শ্রীলেখার জীবনে প্রিয় পুরুষ কে?
গত ২৭ সেপ্টেম্বর বাবা মন্তোষ মিত্রকে হারান টলিউড তারকা শ্রীলেখা মিত্র। বাবার হঠাৎ এমন চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না এই অভিনেত্রী। তাই তো সোশ্যাল মিডিয়াতে বাবাকে নিয়ে লিখতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়লেন শ্রীলেখা।
বুধবার নায়িকা তার ফেসবুকে লেখেন, ‘আমার প্রিয় পুরুষ, আমার প্রিয় মানুষ বাবা। যার কাছে তার কন্যাই শ্রেষ্ঠ। আমার খুঁটিনাটি বিষয় তার জানা চাই, মতামত না চাইলেও দেওয়া চাই। আমার ভালো কিছু হলে আমার থেকেও যে মানুষটি বেশি খুশি হয়, সে-ই দুম করে মরে গেল। এটা আমি মানতে পারছি না, চাইছিও না। আমার বাবা আমার কাছে কী, সেটা আমরা শুধু দুজনই জানি।’
শ্রীলেখার মা বেশ কয়েক বছর আগে মারা গেছেন। এবার বাবাকেও হারালেন। বাবা-মায়ের ছবি পোস্ট করে একবার তিনি লেখেন, ‘আমার আইডল আমার বাবা-মা, আমার সবকিছু, হারিয়ে ফেললাম।’ বাবার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘আমি তোমাকে ছেড়ে বাঁচবো কী করে বাবা। বাবা আমাকে নিয়ে যাও।’
শ্রীলেখা মিত্রের বাবা সন্তোষ মিত্রও একজন অভিনেতা ছিলেন। তিনি বামপন্থী আদর্শে বিশ্বাসী ছিলেন বলেও জানা যায়। বাবার দেখানো পথে শ্রীলেখা নিজেও নিজের মধ্যে বামপন্থী আদর্শ লালন করে এসেছেন। গত মার্চ-এপ্রিলে পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের আগে তিনি দলটিতে যোগও দেন।
প্রীতি / প্রীতি
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত