যেসব প্রেক্ষাগৃহে দেখা যাবে নিরব-বুবলী-রোশানের ‘চোখ’
অক্টোবর থেকে টানা মুক্তি পেতে থাকবে সিনেমা। ইতিমধ্যে বেশ কয়েকটি ছবির চূড়ান্ত ঘোষণাও এসেছে। যার শুভ সূচনা হতে যাচ্ছে আসিফ ইকবাল জুয়েল পরিচালিত ‘চোখ’-এর মাধ্যমে। ১ অক্টোবর দেশের ৩৬টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
‘চোখ’-এর প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন নিরব হোসেন, শবনম বুবলী ও জিয়াউল রোশান। এই সিনেমাটি নির্মিত হয়েছে রোমান্টিক, অ্যাকশন ও খানিকটা ভৌতিক আবহে। প্রযোজনা ও পরিবেশনা করছে শাপলা মিডিয়া।
ঢাকার ভেতরে সিনেমাটি দেখা যাবে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা, স্টার সিনেপ্লেক্স সনি, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী, চিত্রামহল, আনন্দ, বিজিবি অডিটোরিয়াম, গীত, সৈনিক ক্লাব ও নিউ গুলশান প্রেক্ষাগৃহগুলোতে।
ঢাকার বাইরে ‘চোখ’ মুক্তি পাচ্ছে সেনা অডিটোরিয়াম, চন্দ্রিমা (সাভার), চলন্তিকা, নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), নবীন (মানিকগঞ্জ), বর্ষা (গাজীপুর), চাঁদমহল (কাঁচপুর), পান্না (মুন্সীগঞ্জ), নন্দিতা (সিলেট), রুনা, ঝংকার (নরসিংদী), সিনেমা প্যালেস, সুগন্ধা (চট্টগ্রাম), সঙ্গীতা, লিবার্টি (খুলনা), মনিহার (যশোর), মডার্ন (দিনাজপুর), অভিরুচি (বরিশাল), পুরবী (ময়মনসিংহ), সত্যবতী (শেরপুর), শাপলা (রংপুর), পূর্বাশা (বগুড়া), মালঞ্চ, মাধবী, রাজিয়া (টাঙ্গাইল), মোহন (হবিগঞ্জ) ও তামান্না (সৈয়দপুর) হলগুলোতে।
প্রীতি / প্রীতি
ফুটবলপ্রেমীদের জন্য ফুয়াদের বিশেষ উপহার
মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু
‘কথিত স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, ক্ষুদ্ধ চিত্রনায়িকা ববি
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!
হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ
বক্স অফিসে দ্বিতীয় ‘ককটেল’ কতটা ফাটল?
বিয়ের সাজে বুবলী
চলো ব্রাজিলের জন্য চিৎকার করি: দীঘি
‘আন্ধার’ কবে আলোয় আসবে?
জন্মদিনে দিলারা জামান : মেয়েকে কাছে পেয়েছি, এটাই আনন্দের
ক্যারিয়ারের নতুন মাইলফলকে সামান্থা
মানুষের গল্প বলতে চাই